বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এ বছরের আগস্ট-সেপ্টেম্বরেই অস্ট্রেলিয়া সিরিজ?

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭
  • ২৯১ বার পড়া হয়েছে

 

 

স্পোর্টস ডেস্কঃ

নিরাপত্তা-সংক্রান্ত অজুহাতে ২০১৫ সালে বাংলাদেশ সফরে আসতে রাজি হয়নি অস্ট্রেলিয়া। স্থগিত হওয়া সেই টেস্ট সিরিজটি অবশ্য আয়োজন করার জোর চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বছরের আগস্ট-সেপ্টেম্বরেই দুই ম্যাচের সেই টেস্ট সিরিজটি হয়ে যেতে পারে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নাজিমুদ্দিন চৌধুরী।

অস্ট্রেলিয়া শেষবারের মতো বাংলাদেশে এসে টেস্ট সিরিজ খেলেছিল ২০০৬ সালে। তারপর দীর্ঘ নয় বছর পর ২০১৫ সালে আবার টেস্ট সিরিজ খেলার জন্য বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের। কিন্তু নিরাপত্তা-সংক্রান্ত জটিলতা দেখিয়ে সিরিজটি স্থগিত করেছিল অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। গত বছর ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরের পর অবশ্য বাংলাদেশে আসার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছে অস্ট্রেলিয়া। এখন দুই দেশের ক্রিকেট বোর্ড সিরিজটির দিনক্ষণ চূড়ান্ত করার ব্যাপারে জোর চেষ্টা চালাচ্ছে। বিসিবির প্রধান নির্বাহী নাজিমুদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমরা এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে কাজ করছি সিরিজের সময়সূচি ও অন্যান্য খুঁটিনাটি বিষয় চূড়ান্ত করার ব্যাপারে।’ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী আগস্টেই অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের বাংলাদেশে দেখা যেতে পারে বলে জানিয়েছেন তিনি।

২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে মাত্র চারটি টেস্ট—দুটি অস্ট্রেলিয়ায় ও দুটি বাংলাদেশে। ২০০৬ সালের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো টেস্ট খেলার সুযোগ জোটেনি বাংলাদেশের।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451