বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                             

গোপালগঞ্জের গোপীনাথপুর রেল স্টেশন পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭
  • ১৭৬ বার পড়া হয়েছে

 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে নির্মাণাধীন

রেল লাইনের গোপীনাথপুর কাজীপাড়ার রেলস্টেশন পুনর্বহালের

দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় গোপালগঞ্জ সদর উপজেলার

গোপীনাথপুর ইউনিয়নের কাজীপাড়ায় স্থানীয় বাসিন্দারা

ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন করেন। এ সময় আশপাশের

কয়েকটি ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষও এতে

অংশ নেন। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে কাজী মো:

সোলায়মানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শরীফ

রাফিকুজ্জামান, নিজামকান্দি ইউনিয়নের চেয়ারম্যান

মহব্বাত হোসেন জুয়েল মোল্লা, সাবেক চেয়ারম্যান

কাজী নওশের আলী, কাজী সেলিম মোল্লা, কাজী জাকির

হোসেন, শরীফ মিলন, শরীফ চঞ্চল প্রমুখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের ৩০

এপ্রিল গোপীনাথপুর স্টেশনসহ ৬টি স্টেশন বিশিষ্ট ৪৩

কিলোমিটার রেল লাইনের উদ্বোধন করেন। কিন্তু বতর্মানে

গোপীনাথপুরের কাজীপাড়ায় রেল স্টেশন নির্মাণ না করে

অজ্ঞাত কারণে সেটি অন্যত্র নির্মাণ করা হচ্ছে। তাই বক্তারা

গোপীনাথপুরের কাজীপাড়ায় পুরনো নকশা অনুযায়ী রেল

স্টেশন নির্মাণের দাবি জানিয়েছেন। অন্যথায় তারা

কাজীপাড়ায় রেল লাইনের চলমান কাজ বন্ধ করে দেওয়ার

হুঁশিয়ারি দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451