সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘মালিকরা বাসে গুণ্ডা রাখছেন, ভয়ে আছে যাত্রীরা’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭
  • ১৮৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ  সিটিং সার্ভিস যাতে বন্ধ না হয় সেজন্য যাত্রীদের ভয়-ভীতি দেখাতে মালিকরা বাসে গুণ্ডা রাখছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অথচ এই মুহূর্তে চলছে বিআরটিএ-এর মোবাইল কোর্ট অভিযান।যাত্রীরা সরকার নির্ধারিত ভাড়া দিতে চাইলে এসব মাস্তানরা তেড়ে এসে অপমান-অপদস্ত করে মারধরও করছে।

বললেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করে এসব কথা বললেন তিনি।মোজাম্মেল হক বলেন, জনমনে এখন প্রশ্ন- সিটিং বন্ধের পরও কেন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে?

রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধ ঘোষণা করলেও মালিকরা নানা টালবাহানা শুরু করেছেন।নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, এ অবস্থা চলতে দেয়া যায় না, দীর্ঘমেয়াদী সুবিধার জন্য একটু কষ্ট করতে হবে। অভিযানের মধ্যে যেসব বাস রাস্তায় নামানো হচ্ছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সরকারকে। এসব গাড়ির রুট পারমিট বাতিল করতে হবে। বিআরটিএর চেয়ারম্যানের বক্তব্যের বাস্তবায়ন দেখতে চাই।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451