বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

মামলা-মোকদ্দমা করে বিএনপিকে মোকাবিলা করছে সরকার : মির্জা ফখরুল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭
  • ২৭১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

বিরোধী পক্ষকে বন্দি রেখে সরকার খালি মাঠে খেলার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন, জনগণ এটা হতে দেবে না।

আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, সরকার মামলা-মোকদ্দমা করে বিএনপিকে মোকাবিলা করছে।

বিএনপির মহাসচিব বলেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে বশ করে হেফাজতকে কাছে টানছে সরকার। দেশের হাওর অঞ্চলের ফসলহানি হওয়া দুর্গতের অবিলম্বে সাহায্য পাঠানোর তাগিদও দেন তিনি।

উজান থেকে নেমে আসা ঢলে দেশের হাওর অঞ্চলের ব্যাপক ফসলহানিতে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ ও ওই সব এলাকা পরিদর্শন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্গত অঞ্চলের সেসব দুর্দশার কথা বলতেই এই সংবাদ সম্মেলন।

ফখরুল বলেন, আবারও নতুন করে তাঁদের দলের নেতাকর্মীদের ওপর নেমে আসছে মিথ্যা মামলার খড়্গ, যা উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, ভোটের আগে ইসলামী দলগুলোকে প্রতিশ্রুতি দেওয়া আওয়ামী লীগের নতুন নীতি নয়।

বিএনপির মহাসচিব ক্ষতিগ্রস্ত হাওর এলাকাকে অবিলম্বে দুর্গত এলাকা ঘোষণা, পুরোনো কৃষি মওকুফ, দলীয় প্রভাবমুক্ত হয়ে ত্রাণ বিতরণ, সুদবিহীন ঋণ দেওয়ার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451