মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হত্যা মামলায় গ্রেফতার শাহাবুদ্দীন নাগরী পাঁচ দিনের রিমান্ডে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭
  • ২৭৬ বার পড়া হয়েছে

 

অনলাইন ডেস্কঃ

ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যা মামলায় গ্রেফতার কবি শাহাবুদ্দীন নাগরীসহ তিনজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার মহানগর হাকিম ওয়ায়েজ কুরুনি খান চৌধুরী এ আদেশ দেন। অপর দুই আসামী হলেন ব্যবসায়ী নুরুল ইসলামের স্ত্রী নুরানি আকতার সুমি এবং ঐ ব্যবসায়ীর গাড়িচালক সেলিম হোসেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার পরিদর্শক মাতলুবর রহমান এই তিনজনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড নেওয়ার আবেদন করেন। তাতে বলা হয়, এ হত্যা মামলায় এই আসামিদের জড়িত থাকার যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনের জন্য এই আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। শুনানি শেষে আদালত প্রত্যেক আসামীকে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

১৩ এপ্রিল রাজধানীর নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোডের বাসা থেকে ব্যবসায়ী নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর বোন কাজী শাহানা রহমান পরদিন নিউমার্কেট থানার হত্যা মামলা করেন। মামলার এজাহারে শাহাবুদ্দীন নাগরী ও ব্যবসায়ীর স্ত্রীকে আসামী করা হয়।

নুরুল ইসলাম হত্যা মামলার ঘটনায় নিউমার্কেট থানা পুলিশ আজ সোমবার ভোরে রাজধানীর নিকুঞ্জ থেকে শাহাবুদ্দিন নাগরীকে গ্রেফতার করে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451