সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আবাসন নিউজ’ বর্ষসেরা পুরস্কার পেলেন ৬ সাংবাদিক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭
  • ১৯১ বার পড়া হয়েছে
বাংলার প্রতিদিন.কম ঃ
আবাসন নিউজ’ বর্ষসেরা সাংবাদিকের পুরস্কার পেয়েছেন সমকালের সহ-সম্পাদক জাহিদুর রহমানসহ ছয় সাংবাদিক।

শুক্রবার দুপুরে রাজধানীর পান্থপথে এসইএল সেন্টার অডিটরিয়ামে সাংবাদিকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট ছাড়াও নগদ অর্থ তুলে দেওয়া হয়। ছয়টি ক্যাটাগরিতে ছয় গণমাধ্যমকর্মীকে পুরস্কার দেওয়া হয়। গত ফেব্রুয়ারিতে সমকালে প্রকাশিত ‘বিপন্ন সেন্টমার্টিন’ শিরোনামে চার পর্বের ধারাবহিক প্রতিবেদনের জন্য জাহিদ পুরস্কৃত হন।

পুরস্কারপ্রাপ্তরা হলেন_ সমকালের সহ-সম্পাদক জাহিদুর রহমান, চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার মাকসুদ-উন-নবী, জাগো নিউজের নিজস্ব প্রতিবেদকশাহেদ শফিক, রেডিও ধ্বনির স্টাফ রিপোর্টার মেসবাহ উল্লাহ শিমুল, দ্য নিউ নেশনের ফটোসাংবাদিক মইনউদ্দিন আহমেদ এবং ডেইলি নিউ এজের চিফ ফটোসাংবাদিক সানাউল হক।

একই অনুষ্ঠানে আবাসন নিউজ ২৪ ডটকমের উদ্বোধন হয়। রিয়্যাল এস্টেটবিষয়ক অনলাইনটি পাঁচ মাস আগে পরীক্ষামূলক যাত্রা শুরু করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (এসইএল) ব্যবস্থাপনা পরিচালক ও রিহ্যাবের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল আউয়াল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ার হোসেন, সমকালের ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) ফরিদ ইসলাম ও আবাসন নিউজের সম্পাদক ইবনুল সাঈদ রানা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451