বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কলাপাড়ার ধুলাসারে পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, একজনকে কুপিয়ে জখম ।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭
  • ২৯২ বার পড়া হয়েছে

কলাপাড়া প্রতিনিধি : কলাপাড়া দুলাসার ইউপি নির্বাচনের জেরধরে বিজয়ী মেম্বারপ্রার্থী বাহাদুর ভুইয়ার সমর্থক মোহাম্মদ মিন্টুর নেতৃত্বে ১৫/১৬ সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়েছে পরাজিত প্রার্থী জামান হোসেনের সমর্থক রাকিবুলের ব্যবসা প্রতিষ্ঠানে। কুপিয়ে রাকিবুলের দোকানের বেড়া তছনছ করা হয়। এতে জখম হয়েছে রাকিবুল। তাকে প্রথমে কুয়াকাটা হাসপাতালে নেয়া হয়। পরে কলাপাড়া হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ধুলাসার ইউনিয়নের তিন ওয়ার্ডের আশাখালি বাজারে সোমবার বেলা ১১ টার দিকে সশস্ত্র হামলার ঘটনা ঘটে। আহত রাকিবুল ও তার মা খাদিজা বেগম জানান, মেম্বার বাহাদুরের ভাই রিপন ভুইয়া দাড়িয়ে থেকে এ হামলার নির্দেশ দেন। মহিপুর থানার ওসি মিজানুর রহমান জানান, খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত আবুল খায়ের ভুইয়া ওরফে রিপন জানান, নির্বাচনকে কেন্দ্র করে ভয়ে দোকান খুলছিল না রাকিবুল। তাকে দোকান খোলার জন্য বলা হয়। দোকানের ঝাপ খোলার সময়ে পেছনে সরতে গিয়ে লোহার গুতায় সামান্য জখম হয় রাকিবুল। কোপানোর অভিযোগ সম্পুর্ণ মিথ্যা-বানোয়াট।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451