বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭
  • ২৪৪ বার পড়া হয়েছে

 

মিরসরাই প্রতিনিধি:

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও আহত হয়েছে ৪ জন।

সোমবার (১৭ এপ্রিল) সকাল ৬ টার সময় ঢাকা-চট্টগ্রাম

মহাসড়কের মিরসরাই সদর ইউনিয়নের ওয়ার্লেস সড়কের মুখে এই

দুর্ঘটনা ঘটে। ঢাকাগামী একটি অজ্ঞাত কাভার্ডভ্যান

বারইয়ারহাটমুখী জননী এন্টারপ্রাইজ নামক হিউম্যান হলারকে

(চট্ট-মেট্টো-ছ- ১১-১৪৫৫) ধাক্কা দিলে হিউম্যান হলারটি

মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। মিরসরাই ফায়ার সার্ভিস ও

সিভিল ডিফেন্স ও জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ উদ্ধার তৎপরতায়

অংশগ্রহণ করে। নিহতের লাশ সকাল ১১ টার সময় খাদ থেকে উদ্ধার

করা হয়। নিহত আলা উদ্দিন (৫০) উপজেলার ১৩ নম্বর মায়ানী

ইউনিয়নের পশ্চিম মায়ানী গ্রামের মৃত আবদুল হকের পুত্র। এছাড়া

আহত হয় ময়মনসিংহের আব্দুল খালেকের পুত্র ই¯্রাফিল (৬৫),

বড়তাকিয়ার মকসুদ আহম্মদের পুত্র আবুল মনসুর (৫৫), জামালপুর

গ্রামের সোলেমানের পুত্র আমজাদ হোসেন (৫০), মিয়নের দোকান

এলাকার নুরুল হকের পুত্র পারভেজ হোসেন (৪০)। আহতদের উপজেলা

স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম

জানান, দুর্ঘটনা থেকে দুর্ঘটনা কবলিত হিউম্যান হলারটি

উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা

হয়েছে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451