শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিটিং সার্ভিসের নামে জনভোগান্তি সহ্য করা হবে না : সেতুমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭
  • ২৬০ বার পড়া হয়েছে

 

 

অনলাইন ডেস্কঃ

গণপরিবহনে সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া নেয়াসহ কোনো জনভোগান্তি সহ্য করা হবে না বলে সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাফ জানিয়ে দিলেও  রাজধানীর বিভিন্ন রুটে তথাকথিত সিটিং সার্ভিস গাড়িগুলো অতিরিক্ত যাত্রী নিয়ে আগের মতোই বেশি ভাড়া নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রবিবার রাজধানীর সাতরাস্তা মোড়ে পণ্য ও যাত্রীবাহী যানবাহনে অবৈধভাবে সংযোজিত বাম্পার, এঙ্গেল ও হুক অপসারণ কার্যক্রম পরিদর্শনে গিয়ে ওবায়দুল কাদের বলেন,  সিটিং সার্ভিস বন্ধে গণপরিবহনে শৃঙ্খলা ফেরার আগ পর্যন্ত বিআরটিএ এর চলমান অভিযান অব্যাহত থাকবে।

ভাড়ার নামে কোনো প্রকার বিশৃঙ্খলা মেনে নেয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।

রাজধানীর গুলশান নতুন বাজার থেকে মহাখালী-আগারগাঁও-গাবতলী হয়ে সাভার রুটে চলাচল করা অগ্রদূত পরিবহন এবং খিলগাঁও থেকে মিরপুর রুটের হিমাচল পরিবহনে লোকাল সার্ভিসের মতো অতিরিক্ত যাত্রী নিলেও রোববার আগের মতোই অতিরিক্ত ভাড়া নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই গাড়ীগুলো এতদিন তথাকথিত সিটিং সার্ভিসের নামে বেশি ভাড়া আদায় করে আসলেও অতিরিক্ত যাত্রী নিতো না বলে যাত্রীরা জানিয়েছেন।

অতিরিক্ত ভাড়া আদায়ের কৌশল বন্ধ করতে গণপরিবহনে সিটিং, গেটলক ও স্পেশাল বাস সার্ভিস আজ থেকে বন্ধ হয়েছে। তবে সরকার এবং পরিবহন মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী রোববার রাজধানীর বিভিন্ন রুটে তথাকথিত সিটিং সার্ভিস গাড়িগুলো লোকালের মতো অতিরিক্ত যাত্রী নিলেও আগের মতোই বেশি ভাড়া নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এর আগে গত ৪ এপ্রিল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সার্ভিস বন্ধ ঘোষণা করে ঢাকা পরিবহন মালিক সমিতি। ওই দিন সমিতির পক্ষ থেকে বিআরটিএ নির্ধারিত চার্ট অনুসরণ করে গণপরিবহনগুলোকে ভাড়া আদায়ের কথা বলা হয়। কিন্তু এতদিন সিটিং সার্ভিস হিসেবে চলা বেশিরভাগ গাড়ীতে বিআরটিএ’র চার্ট দেখা যায়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451