শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভাস্কর্য থাকা না থাকার সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের : হাছান মাহমুদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭
  • ২৫৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

ভাস্কর্য অপসারণের বিষয়ে সিদ্ধান্ত নেবার এখতিয়ার সুপ্রিম কোর্টের বলে জানিয়েছে আওয়ামী লীগ।শনিবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন দলের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।

সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে ‘জাস্টিস লেডি’র ভাস্কর্য স্থাপনের পর থেকে তা অপসারণের দাবি জানিয়ে আসছিল হেফাজতসহ বিভিন্ন কট্টর ইসলামী সংগঠন।সাংবাদিকদের প্রশ্নে হাছান মাহমুদ বলেন, ‘সুপ্রিম কোর্টের সামনের গ্রিক ভাস্কর্যটি যেখানে স্থাপন করা হয়েছে, তা জাতীয় ইদগাহ মাঠের পাশে।

এখানে স্বকীয়তা অনুসরণ করা হয়নি। এ কারণে হয়তো প্রধানমন্ত্রী উনার মতামত প্রকাশ করেছেন।’হাছান মাহমুদ বলেন, ‘সুপ্রিম কোর্ট একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সরকারের কোনো প্রতিষ্ঠান নয়।

এখানে এই ভাস্কর্য থাকবে কি থাকবে না- এটা একান্তই সুপ্রিম কোর্টের এখতিয়ার।’প্রধানমন্ত্রী এই বিষয়ে প্রধান বিচারপতির কাছে তার মতামত দিয়েছেন বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক সামসুন্নাহার চাপা, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451