শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পয়লা বৈশাখের অনুষ্ঠানে ব্যাগ বহন না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭
  • ২৩৬ বার পড়া হয়েছে

 

 

বাংলার প্রতিদিন ডটকম, ঢাকাঃ 

পয়লা বৈশাখের বিভিন্ন অনুষ্ঠানে ব্যাগ বহন না করার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ বৃহস্পতিবার রাজধানীর রমনা বটমূল ও আশপাশের এলাকায় বৈশাখী অনুষ্ঠানের প্রস্তুতি দেখতে গিয়ে মন্ত্রী এই অনুরোধ জানান।

মন্ত্রী বলেন, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী মোটরসাইকেল আরোহীদের অন্য কাউকে পেছনে না নিতে অনুরোধ করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বটমূল এলাকায় থাকার সময় বৈশাখের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে মহড়া করে পুলিশের বিভিন্ন ইউনিট।

পয়লা বৈশাখে কোনো নিরাপত্তাজনিত হুমকি নেই উল্লেখ করে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘কোনো থ্রেট (হুমকি) আমাদের নেই। আমাদের কাছে কোনো থ্রেটের আভাস-ইঙ্গিত কিছুই আমাদের কাছে নেই। আমরা যেটুক করার, যেটুক প্রয়োজন, সেটুক আমরা করছি। আমাদের নিরাপত্তা বাহিনী সে কাজটি করছে।’

‘আমাদের গোয়েন্দা বাহিনীরা সব সময় মানে মাঠে আছে। আমাদের কালকেও পোশাকে এবং সাদা পোশাকে আমাদের নিরাপত্তা বাহিনী বলেন, গোয়েন্দা বাহিনী বলেন, সচল থাকবে, সক্রিয় থাকবে।’ যোগ করেন মন্ত্রী।

পয়লা বৈশাখকে ঘিরে কড়া নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। পুরো এলাকা থাকবে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার আওতায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451