বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সৌদিসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে আজ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৬ জুলাই, ২০১৬
  • ৩৮৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: সৌদি আরবে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

বুধবার ফজরের নামাজ আদায়ের পরপরই দলবেধে ঈদের জামাতে অংশ নিতে রওনা হন ধর্মপ্রাণ মুসলমানরা।

রিয়াদে ঈদের প্রধান জামাত ধীরা জাতীয় মসজিদে সকাল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়।

ঈদের খুতবায় বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও উন্নতি কামনা করেন সৌদি গ্র্যান্ড মুফতি।

জাতীয় মসজিদের ভেতরে প্রথম সারিতে ঈদের নামাজ আদায় করেন সৌদি আরবের বেশ কয়েকজন আমির এবং শেখ। নামাজ শেষে চিরাচরিত নিয়ম অনুযায়ী একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। ফজরের নামাজ আদায়ের পর মুসুল্লিরা ঈদের নামাজের আগ পর্যন্ত মসজিদের ভেতরেই জিকিরে মগ্ন থাকেন।

প্রবাসে ঈদের অনুভুতি কেমন জানতে চাইলে তরুণ ব্যবসায়ী নজরুল ইসলাম রনি বলেন, প্রবাসে ঈদের আনন্দ বলতে কিছু নেই। বন্ধুদের সঙ্গে ঈদের নামাজ পড়ে আসার পর ঘুম ছাড়া আর কিছুই নেই। ঘুম থেকে উঠে দেশে ফোন করে পরিবার পরিজনের সঙ্গে কথা বলা।

এদিকে, ঈদুল ফিতর উদযাপনের সময় যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451