মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান ঘোষণা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১২ এপ্রিল, ২০১৭
  • ২৩৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

অবশেষে কওমি মাদরাসা শিক্ষা সনদের স্বীকৃতির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার রাতে গণভবনে কওমী মাদ্রাসা বোর্ডের বিভিন্ন পক্ষের নেতাদের সঙ্গে বৈঠককালে এ ঘোষণা দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, কওমি মাদ্রাসার সর্বোচ্চ ক্লাস দাওরায়ে হাদিসকে মাস্টার্সের মান দেওয়া হলো। তিনি আরও বলেন, আমরা একটি আরবি বিশ্ববিদ্যালয় করেছি। যাতে এর মাধ্যমে কওমি মাদ্রাসার স্বীকৃতি হতে পারে। অনেক সমস্যাই এখন থাকতে পারে এখানে। কিন্তু ধীরে ধীরে আমরা এগুলো আলোচনার মাধ্যমে দূর করবো।

এ প্রসঙ্গে কওমি মাদরাসা শিক্ষা সনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদের সদস্যসচিব মাওলানা ইয়াহিয়া মাহমুদ কালের কণ্ঠকে জানান, প্রধানমন্ত্রী আমাদের বহু প্রতীক্ষীত কওমী মাদরাসার শিক্ষা সনদের স্বীকৃতির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, শিগগিরই এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হবে। প্রধানমন্ত্রী বলেছেন, কোনো বিষয় নিয়ে মতভিন্নতা থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা যাবে।

এদিকে ধর্ম সচিব আব্দুল জলিল কালের কণ্ঠকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আগামীকাল বুধবারই এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে বৈঠকে যোগ দিতে রাত সোয়া ৮টার দিকে গণভবনে আসেন হেফাজতে ইসলামের আমির ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সভাপতি আল্লামা শাহ আহমদ শফী। তার নেতৃত্বে প্রায় ৩০০ জন আলেম এ বৈঠকে অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষাস্তর দাওরা-ই-হাদিসের (ইসলামিক স্টাডিজ) সনদকে মাস্টার্সের সমমান দেওয়ার ব্যাপারে ঐকমত্য হয়েছে। দাওরা-ই-হাদিসের সিলেবাস প্রণয়ন, পরীক্ষাপদ্ধতি, প্রশ্ন প্রণয়ন ইত্যাদি বিষয় তদারকির জন্য গঠিত হবে ‘কওমি মাদরাসার সনদের মান বাস্তবায়ন কমিটি’। দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠা কওমি মাদরাসা-সংশ্লিষ্ট ছয়টি শিক্ষা বোর্ডের প্রতিনিধিদের নিয়েই গঠিত হচ্ছে এ কমিটি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451