রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শৈলকুপায় ছেলের হাতে পিতা নির্যাতিত !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১২ এপ্রিল, ২০১৭
  • ১৭০ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ

ঝিনাইদহের শৈলকুপায় একমাত্র ছেলের হাতে প্রায় মার খেতে হয় এক অসহায়

বাবার। এমনই এক হতভাগ্য বাবা কাঁদতে কাঁদতে ছেলের বিরুদ্ধে অভিযোগ

করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। তিনি সোমবার সকালে

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উসমান গনির কাছে এ লিখিত

অভিযোগ করেন।

অভিযোগকারী উপজেলার বগুড়া ইউনিয়নের বারইহুদা গ্রামের তোয়াজ উদ্দিন

বিশ্বাস। লিখিত অভিযোগে তিনি জানান, একমাত্র ছেলে ছোবহান তাকে

খেতে দেয় না। জোর করে ৩ বিঘা জমি ভোগদখল করে। প্রায়ই মারধর করে,

গালিগালাজ করে। তার ছেলের সাথে ভাতিজা আলমগীরও তাকে নির্যাতন করে।

ছেলের কাছ থেকে তার জমি দখল অবমুক্ত করতে ও ভরন পোশনের দাবিতে তিনি

অভিযোগ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উসমান গনি জানান, ইউনিয়ন পরিষদ

চেয়ারম্যানসহ অভিযুক্ত ব্যক্তি ও অভিযোগকারীকে শুনানীতে উপস্থিত হতে

বলেছেন। কিন্তু কোন আইন দ্বারা এমন অপরাধ বন্ধ করা কঠিন। এর জন্য দরকার

ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে জাগ্রত করা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451