শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নববর্ষে মাঝপথ থেকে কেউ মঙ্গল শোভাযাত্রার ঢুকতে পারবে না

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭
  • ২১৭ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিনডটকম, ঢাকাঃ

পহেলা নববর্ষ উপলক্ষে আয়োজিত সোহরাওয়ার্দী, রমনাসহ টিএসসির সব অনুষ্ঠানে ধূমপান মুক্ত এলাকা থাকবে। জানালেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামন মিয়া।আসাদুজ্জামন মিয়া বলেন, নববর্ষের দিন নির্দিষ্টকৃত ওই এলাকাগুলোতে ধূমপান করা যাবে না। কেউ ধূমপান জাতীয় দ্রব্য বিক্রি, বিপণন ও বহন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, পহেলা বৈশাখে ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢাকা হবে। সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে ১১ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে বের হওয়া মঙ্গল শোভাযাত্রার নিরাপত্তায় থাকবে পুলিশ, র‌্যাব ও পুলিশের সোয়াট টিম।

ডিএমপি এ কমিশনার বলেন, যে সব সড়ক দিয়ে মঙ্গল শোভাযাত্রা যাবে সেখানকার ভবনের ছাদে পুলিশ থাকবে। ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় থাকবে পুরো এলাকা।তিনি বলেন, মুখোশ পরে ও মাঝপথ থেকে কেউ মঙ্গল শোভাযাত্রার ঢুকতে পারবে না, যারা এতে অংশ নিতে চায় তাদের সবাইকে চারুকলায় যেতে হবে। নিরাপত্তার স্বার্থে সবাইকে তল্লাশি করে রমনা পার্কে এলাকায় প্রবেশ করানো হবো।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451