শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজের কষ্টের কথা বলতে গিয়ে কাঁদলেন অপু বিশ্বাস

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১০ এপ্রিল, ২০১৭
  • ৩২৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

বেসরকারি টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত (লাইভ) অনুষ্ঠানে নিজের কষ্টের কথা বলতে গিয়ে কাঁদলেন অপু বিশ্বাস। আজ সোমবার বিকেলে অপু বিশ্বাস একটি বেসরকারি টিভি চ্যানেলের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে কথা বলেন।

অনুষ্ঠানে কথা বলতে বলতে অঝোরে কাঁদতে থাকেন অপু। কান্না ছাড়া কথাই বলতে পারছিলেন না আপু বিশ্বাস।

এর আগে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস জানিয়েছেন, তাঁর একটি ছেলেসন্তান রয়েছে। সেই সন্তানের বাবা বাংলা চলচ্চিত্রের নায়ক শাকিব খান।

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি ঢাকায় ফেরেন নায়িকা অপু বিশ্বাস। আজ বিকেল সাড়ে ৪টায় এফডিসিতে সংবাদ সম্মেলন করবেন বলে দুপুরে মোবাইল ফোনে এনটিভি অনলাইনকে জানিয়েছিলেন।

এ সময় অপু জানান, সাংবাদিকদের সঙ্গে সব বিষয়ে খোলামেলা কথা বলবেন, সব প্রশ্নের উত্তর আজ দেবেন তিনি।

এনটিভি অনলাইনকে অপু বিশ্বাস বলেন, ‘আজ বিকেল সাড়ে ৪টায় এফডিসিতে আমি সংবাদ সম্মেলন করব। সাংবাদিকদের সঙ্গে খোলামেলা কথা বলব। সব প্রশ্নের উত্তর দেবো আজ। কেন আমি এত দিন কাজ করিনি, কোথায় ছিলাম এত দিন, কবে থেকে কাজ করতে পারব, কেন গিয়েছিলাম—এমন অনেক প্রশ্নের উত্তর আমি দিতে চাই।’

অপু আরো বলেন, ‘সবার ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই। এত দিন আড়ালে থেকে দেখেছি, সবাই আমাকে কত ভালোবাসে। আমি সবার কাছে অনেক বেশি ঋণী হয়ে গেলাম। গণমাধ্যমে আমাকে নিয়ে যে নিউজ করেছে, তা দেখে নিজের চোখেই পানি চলে আসত। সবাই আমাকে এত মিস করেছে এবং তা নিয়ে নিউজ হচ্ছে, আমি এত দিন দেখেছি, কিন্তু কিছু বলতে পারিনি। এবার সব কথা খুলে বলব। দেখা হবে আজ বিকেলে।

কবে থেকে কাজে ফিরবেন—জানতে চাইলে অপু বলেন, “খুব তাড়াতাড়িই ফিরছি, আগামী মাসের প্রথম দিকে হতে পারে। আমি এখনো কোনো পরিচালক-প্রযোজকের সঙ্গে যোগাযোগ করিনি। দু-একদিনের মধ্যে সবার সঙ্গে যোগাযোগ করব। তবে আমার অসমাপ্ত ছবি ‘রাজনীতি’, ‘মাই ডার্লিং’, ‘ভালোবাসা ২০১৬’ ছবিগুলো শেষ করব। এগুলো শেষ করতে করতে বাকি কাজ গোছাব।”

বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’ ছবির শুটিং শেষ না করেই গত বছর মার্চে হঠাৎ ‘নিখোঁজ’ হয়ে যান অপু বিশ্বাস। তখন থেকেই সবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেন এই জনপ্রিয় নায়িকা। অনেকটা ইচ্ছা করেই তিনি চলে যান লোকচক্ষুর অন্তরালে। শুধু ভক্তরা নন, চলচ্চিত্র-সংশ্লিষ্টদের কেউই তাঁর কোনো খবর জানতে পারেননি গত এক বছর। তবে এত দিন কোথায় ছিলেন, কীভাবে কেটেছে—সবটাই তিনি সবাইকে জানাবেন বলে জানিয়েছেন এনটিভি অনলাইনকে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451