রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আমি কি সাংবাদিকের বাপের চাকরি করি ? এস আই শাহাজালাল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১০ এপ্রিল, ২০১৭
  • ২০০ বার পড়া হয়েছে

 

 

গোপালগঞ্জ প্রতিনিধি : আপনারা আমার কাছে

সাক্ষাৎকার চাইবেন না, বলবেন ভাই কি করবো।

সাংবাদিকদের উদ্দেশ্য করে এ কথা গুলো বললেন কাশিয়ানী

উপজেলার রামদিয়া পুলিশ ফাঁড়িতে কর্মরত পুলিশের উপ-

পরিদর্শক (এসআই) শাহজালাল।

শনিবার সকালে উপজেলার জোতকুরা গ্রামে আকাশ নামে

ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রকে অপহরণের গুজবে তোলপাড় শুরু

হয়। এ সময় বেথুড়ী ইউনিয়নের চেয়ারম্যান ক্ষিরোদ রঞ্জন

বিশ্বাস এস আই শাহজালালকে নিয়ে ঘটনাস্থলে যান।

সেখানে গিয়ে মোরাদ মোল্যা (২৮) নামে এক নছিমন

চালককে আটক করে ফাঁড়িতে নিয়ে আসা হয়। পরে রাত

সাড়ে ১১ টার দিকে ঘটনার সত্যতা না পেয়ে ওই নছিমন

চালককে ছেড়ে দেয়া হয়।

এ ব্যাপারে স্থানীয় সাংবাদিকরা ওই পুলিশ ফাঁড়িতে

গিয়ে এস আই শাহজালালের কাছে ঘটনার বিষয় জানতে

চাইলে তিনি কিছুই জানেন না বলে সাংবাদিকদের

জানান। এ সময় তিনি রাগান্বিত ও ক্ষিপ্ত হয়ে

সাংবাদিকদের বলেন, আপনারা তো সব জেনেই এসেছেন।

বাকীটা চেয়ারম্যান সাহেবের কাছ থেকে জেনে নেন।

আমাকে শুধু শুধু বিরক্ত করবেন না। পুনরায় সংবাদকর্মীরা

পুলিশ ফাঁড়িতে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের

দেখে তিনি বলেন, কোন কোন সাংবাদিক আমাকে ফোন

দেয় তাদের দেখে নেব, এসপি স্যারের কাছে তাদের মোবাইল

নাম্বার দিয়ে দেব, আমি কি সাংবাদিকের বাপের চাকরি

করি ?।

এ সময় দৈনিক যুগান্তর, সমকাল, ভোরের কাগজ ও সংবাদ

প্রতিদিনের স্থানীয় সাংবাদিকরা পরিচয় দিয়ে কথা বলতে

গেলে তিনি এ সময় আরো বলেন, এ রকম কত সাংবাদিক

দেখছি আশুলিয়ায়। বড় বড় সাংবাদিকের সাথে আমার

বন্ধুত্ব। আপনারা আমার কাছে সাক্ষাৎকার চান কেন ? বলতে

পারেন তো ভাই বিষয়টি জেনেছি, এখন কি করবো ?।

এদিকে, গত দেড় মাস আগে রাতের বেলা ওড়াকান্দি এলাকা

থেকে সরকারী জায়গার গাছ কেটে নছিমনে করে নিয়ে

যাচ্ছে স্থানীয়রা। বিষয়টি ওড়াকান্দি ইউনিয়ন তহশীলদার ও

সাংবাদিকরা জানতে পেরে রামদিয়া পুলিশ ফাঁড়ির

ইনচার্জকে অবহিত করেন। এ সময় এস আই শাহজালাল

ঘটনাস্থলে গিয়ে গাছগুলো আটক করে রামদিয়া পুলিশ

ফাঁড়ি নিয়ে আসেন। দেন-দরবারে সমঝোতা করতে না পেরে

ওই গাছ পাচারকারীদের দিয়ে সাংবাদিকদের নামে মিথ্যা

চাঁদাবাজির অভিযোগ দাখিল করে গাছ গুলো ছেড়ে দেন।

এমনকি এক সাংবাদিকের মোবাইলে কল দিয়ে চাঁদাবাজ

বলে অকথ্য ভাষা গালিগালাজ করেন এবং এবার সাংবাদিকতা

ছুটাবেন বলে হুমকিও দেন তিনি।

এ ব্যাপারে এস আই শাহাজালালের সাথে কথা হলে তিনি

বলেন, আমার বিরুদ্ধে যা পারেন, যত পারেন লিখেন, কোন

অসুবিধা নেই।

এ ব্যাপারে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ

কে এম আলীনুর হোসেনের সাথে মোবাইল ফোনে কথা

হলে তিনি বলেন, আমি বিষয়টি শুনে দেখবো।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451