সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রণব মুখার্জীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১০ এপ্রিল, ২০১৭
  • ২৪২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

ভারত সফরের তৃতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সঙ্গে বৈঠক করেছেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন সফররত কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টারা। পরে তিনি ভারতের রাষ্ট্রপতির দেয়া এক নৈশভোজে অংশ নেবেন।

এরআগে দিনের নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের বিরোধী দলীয় নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন।

তৃতীয় দিনে আজমীর শরীফে মঈনুদ্দিন চিশতীর (র.) দরগাহ শরীফ জিয়ারত করে দিন শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে নয়া দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে জয়পুরের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। সেখান থেকে হেলিকপ্টারে করে আজমীরে যান তারা। বাংলাদেশ সময় সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী আজমীর শরীফে পৌঁছান। সেখানে খাজা মঈনুদ্দিন চিশতীর (র.) দরগাহ শরীফ জিয়ারত করেন তিনি।

এর আগে ২০১০ সালে ভারত সফরে গিয়েও আজমীর শরীফ জিয়ারত করেছিলেন প্রধানমন্ত্রী।

শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের (৭ এপ্রিল থেকে ১০ এপ্রিল) সরকারি সফরে নয়াদিল্লী গেছের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর পর্যায়ের শীর্ষ বৈঠকের পর তাদের উপস্থিতিতে প্রতিরক্ষা, ঋণ, মহাকাশ, পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, তথ্যপ্রযুক্তি, বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন খাতের মোট ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দু’দেশের বন্ধুত্বকে নতুন মাত্রা দেয়ার প্রত্যাশায় এ সফরে গেছেন শেখ হাসিনা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451