মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রক্তাক্ত মিসর, দুই গির্জায় বিস্ফোরণে নিহত ৩৬

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১০ এপ্রিল, ২০১৭
  • ৪৯১ বার পড়া হয়েছে

 

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ক্যাথলিক খ্রিস্টানদের পবিত্র দিন পাম সানডেতে মিসরের দুটি কপটিক গির্জায় বোমা বিস্ফোরণে  কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১০০ জনেরও বেশি মানুষ।

বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসের সফরের মাত্র এক সপ্তাহ আগে বোমা বিস্ফোরণে রক্তাক্ত হলো মিসরের দুটি গির্জা।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়, রোববার রাজধানী কায়রো থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে নিল উপত্যকার শহর তান্তার একটি গির্জায় প্রথম হামলাটি হয়। এতে কমপক্ষে ২৫ জন নিহত ও ৭৮ জন আহত হয়।

ওই হামলার কয়েক ঘণ্টা পর আলেকজান্দ্রিয়ার আরেকটি গির্জায় বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী এক হামলাকারী। এতে তিন পুলিশ কর্মকর্তাসহ ১১ জন নিহত হয়। আহত হয় আরো ৩৫ জন।
মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় আক্রান্ত একটি গির্জা ভবনে ছিলেন পোপ তাওয়াদ্রোস। তবে হামলায় তাঁর কোনো ক্ষতি হয়নি।

আলজাজিরার এক খবরে জানানো হয়েছে, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট তাদের মুখপাত্র বার্তা সংস্থা আমাকের মাধ্যমে এই হামলার দায় স্বীকার করেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451