মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মিরসরাইয়ে মাদ্রাসায় দুর্ধর্ষ চুরি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১০ এপ্রিল, ২০১৭
  • ২৬৬ বার পড়া হয়েছে

 

মিরসরাই প্রতিনিধি:

মিরসরাইয়ের ১ নম্বর করেরহাট ইউনিয়নের গণিয়াতুল উলুম

হোসাইনিয়া আলিম মাদ্রাসার অফিস কক্ষের তালা ভেঙ্গে প্রায় প্রায় ২

লাখ টাকা এবং প্রজেক্টর চুরি করেছে সংঘবদ্ধ চোরের দল। শনিবার (৮

এপ্রিল) রাতে এই চুরির ঘটনা ঘটে।

করেরহাট গণিয়াতুল উলুম হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ

মোহাম্মদ শাহজাহান জানান, মাদ্রাসার প্রহরী রাত ৩ টার দিকে

মাদ্রাসা অফিসের তালা ভাঙ্গা ও দরজা খোলা অবস্থায় দেখতে পেয়ে

আমাকে এবং মাদ্রাসা কর্তৃপক্ষকে জানায়। পরে এসে দেখি মাদ্রাসার

৪ টি আলমিরার ২১ টি ড্রয়ার ভাঙ্গা, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র

এলোমেলো অবস্থায় পড়ে আছে। চুরি করে প্রায় ২ লাখ টাকা ও সরকার

থেকে প্রাপ্ত প্রজেক্টর নিয়ে যায় চোরের দল।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও করেরহাট ইউনিয়ন পরিষদের

চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন জানান, করেরহাট ইউনিয়নটি

সীমান্তভর্তী হওয়ায় এখানে মাদকের ব্যবহার বেড়ে গেছে। সম্প্রতি

একাধিক স্থানে চুরির ঘটনা ঘটেছে। মাদকসেবীরা টাকার জন্য এমন

জঘন্যতম কাজ করতে পারে বলে তিনি ধারণা করেন। চুরির ঘটনায়

জোরারগঞ্জ থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451