মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কলাপাড়ায় মারধর করে এক লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৮ এপ্রিল, ২০১৭
  • ২৯৬ বার পড়া হয়েছে

 পারভেজ, কলাপাড়া প্রতিনিধি :  জমি বন্দবস্ত নিতে যাওয়ার পথে মনির হাওলাদার নামের এক কৃষককে মারধর করে একলাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে  শনিবার (০৮ এপ্রিল) সকাল ১০ টায় লালুয়ার বানাতিবাজারে টাওয়ার সংলগ্ন এলাকায়।মারধরে গুরুতর আহত লালুয়ার চান্দুপাড়ার মনির হাওরাদর (৫৫)কে স্থানীয়রা উদ্বার করে কলাপাড়া হাসপাতারে ভর্তি করেছে।আহত মনির হাওলাদার জানান, লালুয়ার নয়া মল্লিক এবং চান্দু বিশ্বাসের জমি একসনা বন্দোবস্ত নেয়ার জন্য এক লক্ষ টাকা নিয়ে বানাতী বাজার টাওযার এলাকায় গেরে চান্দুপাড়া গ্রামের কবির তালুকদার, হারেস তালুকদার, অহিদুল তালুকদার, মিজান তালুকদার, মাসুম তালুকদার তাকে মারধর করে সংগে থাকা এক লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়।অহতের ছোট ভাই তসলিম বলেন, নয়া মল্লিক ও চান্দু বিশ্বাসের জমি বন্দোবস্ত না নেয়ার জন্য বেশ কিছু দিন ধরে কবির তালুকদার তার ভাইকে হুমকি দিয়ে আসছিল।এ ঘটনায় কলাপাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতিচলছে।এ বিষয়ে কলাপাড়া থানার পুলিশ জানায়, এখন পর্যন্তছিনতাইয়ের কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451