শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মহেশপুর ও কোটচাঁদপুরকে ভিক্ষুকমুক্ত ঘোষণা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭
  • ২০৫ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ

ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলাকে ভিক্ষুকমুক্ত উপজেলা

হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার বিকেলে ভিক্ষুকদের মাঝে আয়বর্ধক উপকরণ বিতরণের মাধ্যমে

এ ঘোষণা দেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। মহেশপুর উপজেলা

নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ

অতিথি ছিলেন ৫৮ বিজিবির পরিচালক লে. কর্ণেল জিলুর রহমান, উপজেলা

মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন, পৌর আওয়ামী লীগের সাধারণ

সম্পাদক শেখ ইমদাদুল হক বুলু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো:

সিদ্দিকুর রহমান, দুর্নিতী প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবুল

হোসেন লিটন, পান্তাপাড়া ইউনিয়নের চেয়ারম্যন ইসমাইল হোসেন।

আলোচনা সভার শুরুতে মহেশপুর উপজেলার ৪০৭ জন ভিক্ষুককে ফুল দিয়ে বরণ

করে নেওয়া হয়। তারা ভিক্ষা না করার শপথ করেন। পরে ভিক্ষুকদের মাঝে, ছাগল,

মুরগী, ব্যবসায়ের উপকরণসহ আয়বর্ধক উপকরণ বিতরণ করা হয়। এর আগে

দুপুরে কোটচাঁদপুর উপজেলাকেও ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451