মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করবেন মমতা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭
  • ১৮৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে তার সঙ্গে সাক্ষাত করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করার উদ্দেশ্যে তিনি নয়াদিল্লি যাবেন। দ্য হিন্দুর খবরে বলা হয়, দক্ষিণ বেঙ্গল জেলা সফর শেষ করে দিল্লির পথে রওনা হবেন মমতা। মুখ্যমন্ত্রীর কার্যালয়ের সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, মমতা এ সময় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাত করবেন বলে আশা করা হচ্ছে। মূখ্যমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, ‘৭ই এপ্রিল দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন তিনি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একইদিন পৌছাবেন ৪ দিনের সফরে। ৮ই এপ্রিল মুখ্যমন্ত্রী ভারতের রাষ্ট্রপতি প্রণব মূখার্জির দেয়া মধ্যাহ্নভোজ ও নৈশভোজে উপস্থিত থাকবেন। ওদিকে প্রণব মূখার্জির ঘনিষ্ঠ সূত্র দ্য হিন্দুকে জানিয়েছে যে, শেখ হাসিনা ও মমতার সঙ্গে পৃথক, অনানুষ্ঠানিক বৈঠক করতে পারেন রাষ্ট্রপতি।
সূত্র: দ্য হিন্দু, মানবজমিন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451