শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দেশের স্বার্থ রক্ষা করে ভারতের সঙ্গে চুক্তি : ওবায়দুল কাদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭
  • ২৯৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

আওয়ামী লীগের ভারত প্রীতি নেই মন্তব্য করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বরং তারা (বিএনপি) ক্ষমতায় গেলে ভারত প্রীতি এবং ক্ষমতার বাইরে গেলে ভারত ভীতিতে ভোগেন। সেখানে আওয়ামী লীগের নয়াদিল্লী কিংবা ওয়াশিংটন ভীতি নেই।’

বুধবার সন্ধ্যায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের হল সম্মেলন এবং নবীন বরণ উপলক্ষে বুয়েট ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর ভারত সফর এবং দীর্ঘ প্রতীক্ষিত তিস্তা চুক্তি হওয়া না হওয়া বিষয়ে সাম্প্রতিক রাজনৈতিক মহলে যে বিতর্ক সৃষ্টি হয়েছে তার পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, দেশের স্বার্থ রক্ষা করে ভারতের সঙ্গে যেকোন চুক্তি করবে। গঙ্গা চুক্তি যার হাত ধরে হয়েছে তিস্তা চুক্তিও তার হাত ‍দিয়ে হবে।

বিএনপিকে সন্ত্রাস ও জঙ্গিবাদে মদদ বন্ধের আহবান জানিয়ে তিনি আরো বলেন, আপনারা আজ যাদের মদদ দিচ্ছেন, মনে রাখবেন এক সময় তারাই আপনাদের পেছনে ছুরি মারবে।

অনুষ্ঠানে উপস্থিত ছাত্রলীগ নেতাদের উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, বুুয়েট একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান, এখানে দেশের মেধাবী তরুণ-তরুনীরাই শিক্ষা গ্রহণের জন্য আসেন।আমি আশা করবো এখনকার ছাত্র রাজনীতি যেন বুয়েট মানের হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451