বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বৈষম্য নিরসন ঘোষণার মধ্য দিয়ে আইপিইউ সম্মেলন শেষ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭
  • ২৪৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

চরম বৈষম্যের কারণে সমাজের ক্ষতি বেড়েছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থবির হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া ও সামাজিক বন্ধন এবং বেড়েছে সংঘাত ও নিরাপত্তা ঝুঁকি।

এ সমস্যার সমাধান করতে হবে।  এ ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো ১৩৬তম ইন্টার-পার্লামেন্টারী ইউনিয়ন (আইপিইউ) সম্মেলন।১৭৩ সদস্য বিশিষ্ট বিশ্ব ফোরামের ১৩২ সদস্য দেশের গৃহীত ঘোষণায় বলা হয় রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য নিরসনে আশু ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বুধবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আইপিই’র সমাপনী অধিবেশন হয়।গেলো শনিবার ‘বৈষম্য নিরসন : সকলের জন্য মর্যাদা ও কল্যাণ’ প্রতিপাদ্য নিয়ে ৫ দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ প্রাঙ্গণে এ সম্মেলনের উদ্বোধন করেন।ঘোষণায় সবার জন্য অর্থনৈতিক কল্যাণ নিশ্চিতকরণ ও শ্রমিকের অধিকার সংরক্ষণ জোরদারের কথা বলা হয়।সম্মেলনে আইপিইউ সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, ধনী-দরিদ্রের ব্যবধান আর দেখতে চাই না।

সকলের কল্যাণ ও মর্যাদা নিশ্চিত করতে যে সব পদক্ষেপ নেয়া প্রয়োজন এই সম্মেলন তার অন্যতম।১৩৬তম সম্মেলনে সিরিয়ার ইদলিব প্রদেশের খান শেখোয়ান শহরে রাসায়নিক হামলার নিন্দা জানানো হয়।

সেন্ট পিটার্সবার্গে সন্ত্রাসী হামলায় হতাহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।লিঙ্গ সমতার বিষয়ে ঘোষণায় বলা হয়, নারী সংসদ সদস্যদের ফোরাম নারীদের অধিকতর ক্ষমতায়ন এবং লিঙ্গ জনিত সহিংসতার অবসানে আইনী পদক্ষেপ নেবে।

বাল্য বিবাহ ও নারী প্রজননাঙ্গের অপুষ্টি বন্ধের প্রয়োজনীয়তার ওপর জোর দেয়া হয়।বাংলাদেশ জাতীয় সংসদ ও আইপিইউ’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রায় এক হাজার ২০৬ লোক অংশ নেন।এদের মধ্যে ১২৬টি দেশ থেকে ৬০৭ জন এমপি, ৪৬ জন সংসদের স্পিকার, ৩৬ জন ডেপুটি স্পিকার এবং ১৯১ জন নারী এমপি ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451