শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঈদে আসছে জি সিরিজের নাটক ‘সাত দিন’ ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা সরকারের: পরিবেশ মন্ত্রী  গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে  মোবাইল কোর্ট পরিচালনা  ইরান–ইসরায়েল উত্তেজনার মাঝেই ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ঈদ উপলক্ষে দৌলতদিয়া নৌ পথের শৃঙ্খলা ও নিরাপত্তায় মতবিনিময় সভা  বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এখন আমাদের জাতীয় অঙ্গীকার, জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে।  প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার – ইরান-ইসরাইল যুদ্ধে নিহত প্রবাসীর জানাযায় প্রবাসী কল্যাণমন্ত্রী ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঠাকুরগাঁওয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ

ইসলাম মানবতা-সংহতির ধর্ম

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭
  • ২৪৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

ইসলাম সবচেয়ে উত্তম ধর্ম। শান্তি, মানবতা ও সংহতির ধর্ম। সন্ত্রাসীরা তাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে এই শান্তির ধর্মকে ক্ষতি করছে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সৌদি আরবের পবিত্র মসজিদে হারাম এবং মসজিদে নববীর ভাইস প্রেসিডেন্ট ড. মোহাম্মদ বিন নাসির বিন মোহাম্মদ আল খুজাইম প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করেন।

তার সঙ্গে ছিলেন নববীর ইমাম আব্দুল মেহসিন বিন মোহাম্মদ বিন আবদুল রহমান আল কাশেম।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।শেখ হাসিনা অতিথিদের বলেন, আপনারা এখানে আসায় আমরা খুব খুশি হয়েছি। মক্কা এবং মদিনা দুটি পবিত্র স্থান। আমাদের হৃদয়ে এর বিশেষ স্থান রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সাইদকে অভ্যর্থনা জানাতে বাংলাদেশ অধির আগ্রহে অপেক্ষা করছে।জবাবে আল খুজাইম বলেন, সৌদি বাদশা বাংলাদেশের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং তার সফর কর্মসূচী চূড়ান্ত করতে আলোচনা চলছে।

আল খুজাইম আরো বলেন, তার দেশ ইসলামের প্রচার ও প্রসারে বাংলাদেশের সঙ্গে অব্যাহতভাবে কাজ করে যাবে। বাংলাদেশের সব উপজেলায় মসজিদ কাম ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে সহায়তা প্রদানে সৌদি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

খুজাইম বলেন, সৌদি আরবও অন্যান্য দেশের ন্যায় সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছে।এই দুই সৌদি অতিথি ও ইমাম বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ওলামা মাশায়েখ ও আলেম উলামাদের মহাসমাবেশে যোগ দেবেন। ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে এই মহাসমাবেশের আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451