মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ভূঁয়া দলিলের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭
  • ১৮৬ বার পড়া হয়েছে

 

 মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ঃ

দিনাজপুরের পার্বতীপুরে তিস্তা ব্যারেজ প্রকল্প বগুড়া সেচ খাল নির্মানের

জন্য অধিগ্রহণকৃত জমির টাকা সুকৌশলে তুলে নিয়ে আত্মসাতের

অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার রামপুর মন্ডলপাড়া গ্রামের মৃত

আব্দুর রহমানের পুত্র মতিয়ার হোসেন বাবু।

৫ এপ্রিল বুধবার দুপুর ১টায় পার্বতীপুর মিডিয়া কর্নারে জনাকীর্ণ

এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সংবাদ সম্মেলনে মতিয়ার রহমান বাবু

তার লিখিত অভিযোগে বলেন, ২০০৯ সালে তিস্তা ব্যারেজ প্রকল্প বগুড়া সেচ

কাজ নির্মান প্রকল্পের জন্য পার্বতীপুর উপজেলার খামার জগন্নাথপুর

মৌজার ২৫৭ দাগে ৭২ শতক ও ২৫৮ দাগে ৩৬ শতক জমি মোট ১.০৮ মধ্যে

০.৮৭একর জমি অধীগ্রহন করা হয়। জমির ওয়ারিশ হিসেবে দিনাজপুর এল এ

শাখা হতে কাগজ পত্রের জন্য প্রথমে আমাদেরকে নোটিশ দিলেও অজ্ঞাত কারণে

আর কোন নোটিশ দেওয়া হয়নি। পরে সুকৌশলে উক্ত জমির মধ্যে ৬৬ শতক

জমির মূল্য বাবদ ৫২ লাখ টাকা তুলে নিয়েছে একই গ্রামের আনিছুল হকের

স্ত্রী রেহেনা বানু। সম্পূর্ন জালিয়াতির মাধ্যমে ভূঁয়া দলিল দিয়ে জমির

মূল্য তুলে নেওয়ায় প্রকৃত জমির মালিক হিসেবে আমরা ক্ষতিগ্রস্থ ও

প্রতারিত হয়েছি। এব্যাপরে আমরা জমির খারিজ বাতিলের জন্য ভূমি

অফিসে আবেদন করেছি। জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনার

ন্যায় বিচারের আশায় সংশিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মতিয়ার

হোসেন বাবু বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিত ভাবে ভূঁয়া দলিল পত্র তৈরি

করে প্রতারণার মাধ্যমে সুকৌশলে জমির মূল্য ৫২লক্ষ টাকা তুলে আত্মসাত

করেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451