রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সূবর্ণচরে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৩

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ২৫৬ বার পড়া হয়েছে

 

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচর

উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নে ২টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে

মহি উদ্দিন সেলিম (৫২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

ঘটনায় আরো ৩ আরোহী আহত হয়েছেন। বুধবার বিকেল ৩টার দিকে ছমিরহাট

বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মহি উদ্দিন সেলিম পূর্ব চরবাটা

ইউনিয়নের হাজীপুর গ্রামের মৃত হাজী আব্দুর রশিদের ছেলে। আহতদের নাম পরিচয়

জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে একটি মোটরসাইকেল যোগে

ছমিরহাট বাজারের দিকে আসছিলেন মহি উদ্দিন সেলিম’সহ দুই জন। এসময়

তাদের মোটরসাইকেলটি বাজারের কাছাকাছি পৌঁছলে বিপরীত দিক থেকে

আসা অন্য একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে দুই মোটরসাইকেলে থাকা যার আরোহী আহত হয়। পরে স্থানীয় লোকজন

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে সেলিমের

অবস্থার অবনতি হলে তাকে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে

কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চরজব্বার থানার ভারপ্রাপ্ত

কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের

মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451