শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কোম্পানীগঞ্জে বজ্রপাতে অচেতন ৩৫ শিক্ষার্থী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ২৫৭ বার পড়া হয়েছে

 

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর কোম্পানীগঞ্জ

উপজেলার চরপাবর্তী ইউনিয়নে বজ্রপাতে আতংকিত হয়ে অচেতন হয়ে পড়েছে

প্রায় ৩৫ জন শিক্ষার্থী। বুধবার দুপুরে চরপাবর্তী এএসসি উচ্চ বিদ্যালয়ে এ

ঘটনা ঘটে। আহতদের মধ্যে অনেককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর থেকে প্রচুর বৃষ্টি শুরু হয়। থেমে থেমে

বজ্রপাতও হচ্ছিল। ২টার দিকে চরপাবর্তী এএসসি উচ্চ বিদ্যালয়ের ভবনের ওপর

একটি বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় ওই ভবনে থাকা ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির

শিক্ষার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এতে আতংকিত হয়ে অন্তত ৩৫ শিক্ষার্থী

অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের উদ্ধার

করে দ্রুত কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে তাদের মধ্যে

ছাত্রীর সংখ্যা বেশি। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা জানান, বজ্রপাতে

আতংকিত হয়ে শিক্ষার্থীরা অচেতন হয়ে পড়েছিল। অনেক শিক্ষার্থীকে প্রাথমিক

চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451