সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফেসবুক বন্ধ করছে না সরকার : তারানা হালিম

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭
  • ১৮৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

ফেসবুক দিনের কোনো ঘণ্টার জন্যই বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।ডিজিটাল বাংলাদেশের মূল চেতনায় আঘাত করে এরকম কোনো সিদ্ধান্ত সরকার নেবে না বলে জানান তিনি। আজ সচিবালয়ের এক সভায় এসব কথা বলেন তিনি ।

এর আগে রাত বারোটার পর থেকে  ভোর ছয়টা পর্যন্ত সামাজিক মাধ্যম ফেসবুক বন্ধ রাখতে যথাযথ পদক্ষেপ নিতে টেলিযোগযোগ বিভাগকে অনুরোধ করেছিলো মন্ত্রিপরিষদ বিভাগ।

উল্লেখ্য গত বছর জুলাই মাসে মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে জেলা প্রশাসকদের সম্মেলনের সময় জেলা প্রশাসকদের মধ্যে একজন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে রাত জেগে ফেসবুক ব্যবহার করার ক্ষতিকর দিক নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন এবং প্রস্তাব করেন রাত ১২ টা থেকে সকাল ৬টা পর্যন্ত ফেসবুক বন্ধ করা যায় কিনা। সেই বৈঠকের সূত্র ধরে গত ২৭ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে একটি চিঠি পাঠায়।

ফেসবুক বন্ধ হচ্ছে এমন গুজব থেকে কাল সকাল থেকেই ফেসবুকে সরব দেখা যায় বিভিন্ন ধরণের প্রতিক্রিয়া।সারাদিন চলে এমন  সমালোচনার ঝড়।তবে বর্তমানে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা আড়াই কোটি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451