মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

পয়লা বৈশাখে ব্যাগ মুখোশ ও ছাতা নিষিদ্ধ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২ এপ্রিল, ২০১৭
  • ২৪৮ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম , ঢাকা : নগরবাসীকে বর্ষবরণ অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রায় কোন ধরনের ব্যাগ, পোটলা, মুখোশ, ছাতা, আগ্নেয়াস্ত্র, চাকু, ছুরি ইত্যাদি নিয়ে না আসার জন্য আহবান জা‌নি‌য়ে‌ছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

তি‌নি ব‌লেন, রাজধানীতে নববর্ষের বৃহৎ জনসমাগমস্থল রমনা পার্ক ও মঙ্গল শোভাযাত্রায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য সকল সংস্থার সমন্বয়ে নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানে ডিএমপি’র কন্ট্রোলরুম থেকে সমগ্র এলাকা সিসি ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে রবিবার দুপু‌রে বাংলা নববর্ষ উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভায় এই নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আছাদুজ্জামান মিয়া ব‌লেন, আসন্ন বাংলা নববর্ষবরণ অনুষ্ঠান ‘পয়লা বৈশাখ ১৪২৪’ আনন্দ, উৎসবমুখর পরিবেশে ও নিরাপদে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করার পরিকল্পনা নিয়েছে।

রমনা পার্কসহ রাজধানীর অন্যান্য বর্ষবরণ অনুষ্ঠানের ভেতরে ও বাইরে ইউনিফর্মে ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। প্রত্যেক দর্শনার্থীকে মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে দিয়ে চেকিং করে অনুষ্ঠানস্থলে প্রবেশ করানো হবে।

ডিএমপি কমিশনার বলেন, গুরুত্বপূর্ণস্থানে সকলের গতিবিধি মনিটরিং করার জন্য স্থাপন করা হবে ওয়াচটাওয়ার। প্রতিবছরের ন্যায় এবারো ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নাগরিকদের বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ করবে। থাকবে পুলিশ ব্লাড ব্যাংক ও লস্ট এন্ড ফাউন্ড সেন্টার। ইভটিজিং প্রতিরোধে থাকবে বিশেষ টিম।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451