রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মোরেলগঞ্জে কৃমি নাশক ট্যাবলেট খেয়ে ৩৫ জন ছাত্রী অসুস্থ্য

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২ এপ্রিল, ২০১৭
  • ২২৪ বার পড়া হয়েছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস :   বাগেরহাটের মোরেলগঞ্জ সন্নাসী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা রোববার দুপুরে কৃমি নাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ্য হয়ে পড়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তর থেকে মোরেলগঞ্জে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য এ কৃমিনাশক ট্যাবলেট সরবরাহ করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হোসেন শিকদার ও সহকারি প্রধান শিক্ষক সায়লা পারভীন জানান, দুপুরের দিকে তাদের ছাত্রীদের একটি করে কৃমি নাশক ট্যাবলেট দেয়া হয়।

এ ট্যাবলেট দেয়ার পর পরই ছাত্রীেেদর পেটে ব্যথা ও বমি শুরু হয়। এতে করে শিক্ষক ,ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুফতি কামাল হোসেন ও মেডিকেল অফিসার এনামুল কবির ঘটনাস্থল যান এবং শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেন।

তারা শিক্ষার্থীদের খাবার স্যালাইন ও পেটে ব্যথার জন্য গ্যাসের ট্যাবলেট খাবার পরামর্শ দেন।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার  অফিনসার ডাঃ ডাঃ মুফতি কামাল হোসেন জানান, কৃমি ট্যাবলেট খেলে সামান্য বমি বমি ভাব হতে পারে।

তবে এটা কোন বড় ধরনের সমস্যা নয়। এক ছাত্রীর দেখাদেখি অন্যন্যরা অসুস্থের মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে।
কৃমি ট্যাবলেটে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটাকে গণ হিষ্ট্রিরিয়া বলা হয়। এতে ভয় বা আতঙ্কের কারন নেই।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451