শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঈদে আসছে জি সিরিজের নাটক ‘সাত দিন’ ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা সরকারের: পরিবেশ মন্ত্রী  গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে  মোবাইল কোর্ট পরিচালনা  ইরান–ইসরায়েল উত্তেজনার মাঝেই ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ঈদ উপলক্ষে দৌলতদিয়া নৌ পথের শৃঙ্খলা ও নিরাপত্তায় মতবিনিময় সভা  বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এখন আমাদের জাতীয় অঙ্গীকার, জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে।  প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার – ইরান-ইসরাইল যুদ্ধে নিহত প্রবাসীর জানাযায় প্রবাসী কল্যাণমন্ত্রী ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঠাকুরগাঁওয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ

জঙ্গিবাদকে জনগণ বিশ্বাস করে না

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২ এপ্রিল, ২০১৭
  • ২৮৬ বার পড়া হয়েছে

ঢাকা: ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি করার জন্যই দেশে জঙ্গিবাদের নামে একের পর এক নাটক সাজানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। জনগণ নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, জঙ্গিবাদ নিয়ে সরকারের নাটকীয়তা জনগণের কাছে জিজ্ঞাসাতে পরিণত হয়েছে। জঙ্গিবাদকে জনগণ বিশ্বাস করে না। জঙ্গিবাদের আস্তানা নিয়েও মানুষের সন্দেহ আছে। তিনি বলেন, জনগণের দৃষ্টি প্রতিরক্ষা চুক্তির দিকে না নিয়ে অন্য দিকে নেয়ার জন্যই জঙ্গিবাদ সৃষ্টি করা হচ্ছে। তবে তারা ব্যর্থ হয়েছে। জনগণ নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে। ভারতের সাথে চুক্তি করে সরকার রাষ্ট্রের জানাজা প্রস্তুত করছে বলেও জানান রিজভী।
চট্টগ্রামে ছাত্রদলের নেতার হত্যা প্রসঙ্গেে বিএনপি নেতা রিজভী বলেন, বন্দুকযুদ্ধের নামে হত্যার সাথে আইনশৃঙ্খলা বাহিনী ও পুলিশ সরাসরি জড়িত। নিহত নেতার লাশ নিতে দলের সিনিয়র নেতারা গেলে পুলিশ তাদের সাথে দুর্ব্যবহার করেন। পুলিশ বলেন এটি হচ্ছে চলমান প্রক্রিয়া।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, আতাউর রহমান ঢালি, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক স্যামা ওবায়েদ, সহ সাংগঠনিক আব্দুস সালাম আজাদ, সহ দপ্তর সম্পাদক মনির হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451