বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় ছয় বছরের এক শিশুর লাশ উদ্ধার- আহত ১

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২ এপ্রিল, ২০১৭
  • ১৭৯ বার পড়া হয়েছে

 

হেলাল শেখ, ঢাকা ঃ

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকার মনি’র মার্কেটের একটি বাড়ি থেকে ছয় বছরের

এক শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় আহত এক।

শনিবার সকাল ৯ টার দিকে ঢাকার আশুলিয়ার জামগড়া মনি’র মার্কেট এলাকার মোঃ হাবিবুল্লা’র

বাড়িতে মোঃ শাহাদৎ (৬), নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে নিহতের বড় ভাই হান্নান (১২)।

মৃত শাহাদৎ’র মা রেহেনা সাংবাদিকদের জানান, সে জামগড়া ছয়তলা একটি পোশাক কারখানায়

কাজ করেন। তার ছোটো ছেলের মৃত্যুর খবর পেয়ে তারাতাড়ি বাড়িতে আসেন। বাড়িতে এসে দেখেন,

তার ছেলের নাক ও মুখ দিয়ে রক্ত ঝড়ছে। স্থানীয়রা ছেলেটি’র মৃত্যু হয়েছে, এসময় আহত অবস্থায় পড়ে

থাকতে দেখেন হান্নানকে। বাড়ির লোকজন থানা পুলিশে খবর দেওয়ার পর, দুপুরে পুলিশ এসে মৃত শাহদৎ

এর লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত শাহদাৎ সাত্তার মিয়া ও রেহেনা’র ছোটো ছেলে বলে তারা

জানান।

উক্ত এলাকার অনেকেই বলছেন, ঘটনাস্থল “ক্রাইম জোন এলাকা” এ এলাকায় মাদক ও দেহ ব্যবসা

জমজমাট ভাবে চলে আসছে। এর কিছু দিন আগেও পাশের পাড়া থেকে র‌্যাব ১০ অভিযান চালিয়ে চার

জন গুলিবিদ্ধসহ ৬ অপহরণকারীর সদস্যকে আটক করেছে। স্থানীয়রা জানান, এলাকায় চুরি, ডাকাতি,

ছিনতাই, অপহরণ, খুন, ধর্ষণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড দিন দিন বাড়ছে, এ

যেন দেখার কেউ নেই।

শনিবার বিকাল সন্ধা ৭ টার দিকে এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক(এসআই) অহিদ মিয়া

সাংবাদিকদের জানান, দুপুর দেড়টার দিকে আশুলিয়ার জামগড়া মনি’র মার্কেট এলাকার একটি

বাড়ি থেকে ৬ বছরের শিশু’র লাশ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে

পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে মৃত শাহাদৎ এর বড় ভাই হান্নান। তাকে স্থানীয় নারী ও শিশু

হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। উক্ত ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে ওই

পুলিশ কর্মকর্তা জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451