সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহে বোরখা ও চিরকুটের রহস্যে জেলা জুড়ে তোলপাড় !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭
  • ২০২ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ

ঝিনাইদহ শহরের ধোপাঘাটা ব্রিজের ওপর থেকে পাওয়া একটি বোরখা ও

চিরকুট নিয়ে জেলা জুড়ে রহস্যে ও তোলপাড় সৃষ্টি হয়েছে। একজন তরুণী

নিজেকে রুমি (২৩) পরিচয় দিয়ে চিরকুট লিখে নিরুদ্দেশ হয়েছেন।

চিরকুটে লেখা আছে, “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়”।

তিনি বেঁচে আছেন নাকি আত্মহত্যা করেছেন তাও রয়েছে রহস্যের

অন্তরালে। বিভিন্ন সূত্র বলছে, রুমি পরিচয়দানকারী তরুণীটির বাসা

ঝিনাইদহ শহরের আলহেরা পাড়ায়। তার বাবা সাতক্ষীরায় চাকরি করেন। বেশ

কয়েকদিন আগে পরিবারের পক্ষ থেকে তার মোবাইলটি কেড়ে নেয়া হয়।

এতে তিনি ক্ষুব্ধ হন। ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার বলেন,

“হয়তো অতিরিক্ত শাসনের কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় রুমি বাড়ি থেকে

পালিয়ে আসে। এর পর ঝিনাইদহ শহরের ধোপাঘাটা ব্রিজের কাছে

বোরখাটি রেখে একটি চিরকুট ফেলে নিরুদ্দেশ হয়।” তিনি বলেন,

“বিষয়টি নাটকও হতে পারে।”ঘটনাটি নিয়ে শহরে চাঞ্চল্যের সৃষ্টি

হয়েছে। পুলিশ তরুণীকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451