সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লালপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে ময়না যুদ্ধদিবস পালিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭
  • ১৪৬ বার পড়া হয়েছে

 

মোঃ আশিকুর রহমান (টুটুল),নাটোর জেলা ব্যুরো প্রধান,

বৃহস্পতিবার লালপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যেগে বিভিন্ন কর্মসূচীর

মধ্য দিয়ে নাটোরের লালপুর উপজেলার ময়না যুদ্ধ দিবস পালিত হয়েছে।

এলাকাবাসি ময়না যুদ্ধে সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে সকালে

ময়না গ্রামে নির্মিত স্মৃতি সৌধে পুষ্পকতবক অর্পন ও স্মৃতি

সৌধে জাতীয় পতাকা, কাল পতাকা ও দলীয় পতাকা উত্তলন ও দোয়া করা হয়। পরে

ওয়ালিয়া ইউপির চেয়ারম্যান আনিছুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা

সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , নাটোর-১

(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব

হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, নাটোর জেলা

আওয়ামীলীগের সদস্য উপাধক্ষ বাবুল আক্তার, উপজেলা আওয়ামীলীগের যুব ও

ক্রীড়া বিষয়াক সম্পাদক মুস্তাফিজুল আলম, উপজেলা আয়ামীলীগের সদস্য

ফিরোজ আল হক ভুঁইয়া,ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ

সম্পাদক আক্তারুজ্জামান প্রমুখ। উল্লেখ্য ১৯৭১ সালের এই দিনে উপজেলার

ময়না গ্রামে পাকিস্থানী হানাদার বাহিনীর সাথে লালপুর উপজেলার মুক্তি

পাগল জনতা, ইপিয়ার ও আনসার বাহিনীর সম্মুখ যুদ্ধ হয়। এ যুদ্ধে

হানাদারদের ২৫ রেজিমেন্ট ধংস হয় এবং  বাহীনির প্রধান মেজর জেনারেল

আসলাম হোসেন খান ওরফে রাজা খান জনতার হাতে ধরা পড়ে। পরের দিন ৩১

মার্চ  লালপুর শ্রীসুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তাকে গুলি করে হত্যা করা

হয়। ময়না যুদ্ধে প্রায় অর্ধশত বাঙ্গালী শহীদ ও ৩২ জন আহত হন। সেই থেকে

দিবসটিকে ঐতিহাসিক ‘ময়না যুদ্ধ’ দিবস হিসাবে বিভিন্ন

রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচীর মধ্যে দিয়ে  পালন করে

আসছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451