বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মুফতি হান্নানের ফাঁসি কার্যকরের দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭
  • ১৫০ বার পড়া হয়েছে

 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায়

হরকাতুল জিহাদ নেতা (হুজি নেতা) মুফতি আব্দুল

হান্নান মুন্সির ফাঁসি রায় দ্রুত কার্যকর ও লাশ গ্রামের

বাড়ীতে না আনার দাবীতে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন

কর্মসূচি পালিত হয়েছে। কোটালীপাড়া উপজেলার হিরণ

ইউনিয়নবাসী এ সব কর্মসুচি পালন করে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় ইউনিয়নবাসী বিভিন্ন

এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল গুলো

বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পঞ্চ পল্লী উচ্চ

বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে কোটালীপাড়া-টুঙ্গিপাড়া সড়কের উপর টায়ার

জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে বেলা সাড়ে ১০টা থেকে

সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন চলাকালে হিরণ ইউনিয়ন চেয়ারম্যান এবাদুল হক

মুন্সির সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে কোটালীপাড়া

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এস এম

ই¯্রাফিল, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-

পরিক্ষা নিয়ন্ত্রক মিকাইল ইসলাম টুটুল, স্থানীয় সোনার

বাংলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির

মামুনুর রশিদ সিকদার, কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগ

সভাপতি মেহেদী হাসান মুন, শেখ লুৎফর রহমান ডিগ্রী

কলেজ মাঈনুল ইসলাম রিমু প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, মুফতি হান্নানের মতো কুলাঙ্গারের

জন্য আমরা হিরণ ইউনিয়নবাসীই শুধু না আমরা

কোটালীপাড়ার মানুষ বিভিন্ন ক্ষেত্রে সমস্যার সম্মুখীন

হচ্ছি। বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীতে আমাদের

গ্রামের মানুষ চাকরী পাচ্ছে না। আর আমরা কোথাও গেলে

বাড়ির কথা বললে মানুষ আমাদের ঘৃণার চোখে দেখে। ওই

কুখ্যাত জঙ্গি আর কুলাঙ্গারের ফাঁসির রায় দ্রুত কার্যাকর

করার দাবী জানাচ্ছি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451