বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রেমিক যৌন সম্পর্কের জন্য পীড়াপীড়ি করলে যা করবেন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭
  • ৩৩৯ বার পড়া হয়েছে

ম্পর্কে সমস্যা হতেই পারে। হতে পারে তা প্রেমিক কিংবা প্রেমিকার সাথে, হতে পারে বন্ধু কিংবা কলিগের সাথে, হতে পারে স্বামী-স্ত্রী-মা-বাবা কিংবা ভাই-বোনের সাথেও। সম্পর্কের কোনো নিয়ম তো নেই যে সূত্র দিয়ে সমাধান করে ফেললেন। বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্যাগুলো আমরা মনের মাঝে নিয়ে ঘুরি, প্রতিদিন তিল তিল করে কষ্ট পাই। কাউকে মনের কথা বলতে পারি না, বের হয়ে আসে না কোনো সমাধানও।

প্রথমেই বলে রাখা ভালো যে বিয়ের আগে যৌন সম্পর্কের বিষয়টি আমাদের সমাজে মোটেও ভালো কিছু হিসাবে পরিচিত নয়। কিন্তু হ্যাঁ, এমনটা হচ্ছে আর অহরহ হচ্ছে। খুব কম বয়সেই এখনকার ছেলেমেয়েরা যৌন সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। তবে আপনি একটু মন দিয়ে লক্ষ্য করলেই দেখবেন যে বিয়ের আগেই যেসব সম্পর্ক যৌনতার দিকে এগিয়ে গেছে, সেগুলোর ক্ষেত্রে সম্পর্ক টিকে থাকার বা বিয়েতে গড়াবার হার কিন্তু অনেক কম।

এমন হতে পারে যে প্রেমিক আপনাকে যৌন সম্পর্কে জড়াবার জন্য পীড়াপীড়ি করছেন, হুমকি দিচ্ছেন আপনি রাজি না হলে সম্পর্ক ভেঙে ফেলবেন, কিংবা ইমোশনাল ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন। এক্ষেত্রে প্রথমেই ভেবে দেখুন, বিষয়টি কি আপনি চান? আপনিও কি তার সাথে যৌন সম্পর্কে জড়াতে চান এখনই? সাথে সাথে এটাও ভাবুন যে আপনার সামাজিক অবস্থান বা পারিবারিক মূল্যবোধ অনুযায়ী কাজটা কি ঠিক হবে? জীবন আপনার, সিদ্ধান্ত নিতে হবে আপনাকেই।

তবে মনে রাখবেন, দীর্ঘমেয়াদি সুন্দর সম্পর্ক চাইলে বিয়ের আগে যৌনতা পরিহার করাই ভালো। আপনি হয়তো রাজি নন, কিন্তু প্রেমিক পীড়াপীড়ি করছে। এক্ষেত্রে যা করবেন-

-প্রথমে তার সাথে ঠাণ্ডা মাথায় কথা বলুন। তাঁকে বুঝিয়ে বলুন যে বিয়ের আগে এমন সম্পর্কে যেতে আপনি রাজি নন। তিনি আপনাকে ভালোবেসে থাকলে অবশ্যই বিয়ে পর্যন্ত অপেক্ষা করবেন।

-প্রেমিক মানেই তাঁকে চোখ বুজে ভরসা করতে হবে এমন কোনো আইন নেই। এই অন্ধ ভরসার কারণে প্রেমিকের সাথে কোনো বন্ধুর বাসায়, হোটেলে বা নির্জন স্থানে চলে যাবেন না যেন। নিজের বিপদ নিজেই ডেকে আনবেন তাহলে।

-প্রেমিকের সাথে সর্বদা পাবলিক প্লেসে দেখা করুন। তিনি সম্পর্ক ভাঙার হুমকি দিলে আপনিও পাল্টা হুমকি দিন যে তিনি জোর করলে আপনি আর যোগাযোগ রাখবেন না।

-শুধুমাত্র যৌনতাকে বৈধ করার জন্য গোপনে কাজী অফিসে বিয়ে করার মত বোকামি করতে যাবেন না একেবারেই।

-প্রেমিককে খুশি করতে নিজের ব্যক্তিগত ছবি দেয়ার শর্তেও রাজি হবেন না।

-এবং সবচাইতে বড় সত্য হচ্ছে, যৌন সম্পর্কে বাধা দেয়ায় প্রেমিক যদি আপনাকে ছেড়ে চলে যায়, তাহলে তাঁকে যেতে দিন। এটা জানবেন যে এই মানুষটি কখনোই আপনাকে ভালোবাসেনি। এবং তার থেকে দূরে থাকাই আপনার জন্য ভালো হবে।

একটাই জীবন, ভালো থাকুন। মনে রাখবেন, একটি ভুল সিদ্ধান্ত সারা জীবনের অশান্তি ডেকে আনতে পারে।

 

সূত্র,HealthBarta)


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451