সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পলাতক জেএমবি সদস্য আমজাদ হোসেন ওরফে
ল্যাংড়া আমজাদ (৩৪)কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন
(র্যাব-১২) সদস্যরা।
বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার লাহিড়ী মোহনপুর
ইউনিয়নের নাদা গ্রামের হোসেন আলীর বাড়ী থেকে তাকে গ্রেফতার
করা হয়।
গ্রেফতারকৃত আমজাদ একই উপজেলার দহকুলা পূর্বপাড়া এলাকার
আনসার আলী ওরফে মধু হাজীর ছেলে। তিনি জেএমবির তামিম-সরোয়ার
গ্রুপের সক্রিয় সদস্য বলে জানিয়েছে র্যাব-১২।
বৃহস্পতিবার বেলা ১২টায় সলঙ্গার চড়িয়ায় র্যাব-১২ প্রধান কার্যালয়ে
এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১২ এর অধিনায়ক
এডিশনাল ডিআইজি শাহাব উদ্দিন খান বিপিএম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে
গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে উল্লাপাড়ায়
জঙ্গী কার্যক্রম সংগঠিত করার অভিযোগে মামলা রয়েছে।