বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ

সিরাজগঞ্জে কাঠের মেলার নামে চলছে অশ্লীল নৃত্য

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭
  • ১৯৬ বার পড়া হয়েছে

 

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নে কাঠের মেলায় সামাজিক যাত্রা পালার

নামে প্রকাশ্যে চলছে অশ্লীল নৃত্য। এতে পাঠদান ব্যহত হওয়ার পাশাপাশি নষ্ট হচ্ছে যুব

সমাজ। এ বিষয়ে স্থানীয় সুশীল সমাজের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে বার বার

অভিযোগ করা হলেও এখনো কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের

সঞ্চার হয়েছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে ঐতিহ্যবাহী

বাগবাটি হাটে আনুষ্ঠানিকভাবে কাঠের মেলা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে মেলা

কমিটি সামাজিক যাত্রাপালা ও কবি গানের কথা বললেও এখন সেখানে চালানো হচ্ছে

অসামাজিক যাত্রা পালাসহ অশ্লীল নৃত্য। আর রাতের পর রাত মেলা কমিটির মাধ্যমে এসব

অবৈধ কার্যক্রম চললেও প্রশাসন নিরব ভূমিকা পালন করছেন।

মেলা কমিটির সাধারণ সম্পাদক ও বাগবাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক

ইউসুফ আলী জানান, মেলা চালাচ্ছি সবাইকে ম্যানেজ করে। আমরা বছরে একবার মেলার

আয়োজন করি কিছু টাকা আয় করার জন্য। আর খোলামেলা যাত্রাপালা না চালালে লোক

আসতে চায় না।

এ বিষয়ে বাগবাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান

জাহাঙ্গীর আলম বলেন, আমার কিছু করার নেই। আমি নামে মাত্র কমিটিতে আছি। ওই

কমিটিতে আরো অনেকে রয়েছেন। তবে মেলায় যাত্রার নামে যেসব কর্মকাণ্ড হচ্ছে তা

সমাজের জন্য মঙ্গলকর নয়।

এব্যাপারে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, মেলা

যেভাবে চলার কথা সেই শর্তাবলী অমান্য করলে উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে

মেলা বন্ধ করে দেওয়া হবে।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ব্রেনজন চাম্বুগং জানান, বাগবাটি মেলার কোন

অনুমতি দেওয়া হয়নি। এ বিষয়টি জেলা প্রশাসককে জানানো হবে। তিনি নির্দেশ

দিলেই ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451