সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সন্ত্রাস ও জঙ্গি বিরোধী মিছিল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৯ মার্চ, ২০১৭
  • ২০৫ বার পড়া হয়েছে

 

গোপালগঞ্জ প্রতিনিধি : সন্ত্রাস ও জঙ্গিবাদের

বিরুদ্বে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে গোপালগঞ্জ

জেলা ছাত্রলীগ মঙ্গলবার গোপালগঞ্জ শহরে মিছিল বের করে।

মিছিলটি শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বঙ্গবন্ধু

কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।

গোপালগঞ্জ জেলা জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ,

সাধারন সম্পাদক রফিকুল ইসলামের নের্তৃত্বে কলেজ

ছাত্রলীগ, থানা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগের নেতা কর্মীরা এ

মিছিলে অংশ নেয়। পরে সরকারী বঙ্গবন্ধু কলেজ চত্বরে এক

সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।

অপর দিকে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার দুপুর ১টায় জঙ্গি

বিরোধী মিছিল ও সমাবেশ করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

কর্মিরা। বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক সারা

বাংলাদেশের ন্যায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর

রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের

কর্মিরা এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বেলা ১ টার

দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা চত্বর থেকে মিছিলটি

শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জয়

বাংলা চত্বরে এসে সমাপ্ত হয়। এ সময় জয় বাংলা চত্বরে ছাত্র

নেতারা জঙ্গি বিরোধী বিভিন্ন বক্তব্য দেন। সেই সাথে

সকল জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ক্যাম্পাসে যাতে

জঙ্গিরা প্রবেশ করতে না পারে সে জন্য দৃড় প্রত্যয় ব্যক্ত

করেন। সমাবেশে ছাত্র নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য

রাখেন ছাত্রলীগ কর্মী শেখ আজমাইন ঈশা, ফাহাদ সারজিল,

জাহাঙ্গীর আলম, আবু তাহের প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451