মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বৃষ্টিতে পরিত্যক্ত দ্বিতীয় ওয়ানডে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৯ মার্চ, ২০১৭
  • ২৬৯ বার পড়া হয়েছে

সিরিজে ঘুরে দাঁড়ানোর ম্যাচে বাংলাদেশের সামনে ৩১২ রানের লক্ষ্য বেঁধে দিয়েছিল শ্রীলঙ্কা। তবে ডাম্বুলায় বৃষ্টির কারণে ব্যাটিংয়ে নামতে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কার ইনিংস শেষ হওয়ার খানিকবাদেই শুরু হয় বৃষ্টি। সময়ের সঙ্গে পাল্লা দিয়েছে বেড়েছে বৃষ্টির বেগ।

বেশ কিছুক্ষণ অপেক্ষা করার ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। স্থানীয় সময় রাত পৌনে ৯টায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন তিনি।

এর আগে বৃষ্টির কারণে রনগিরি স্টেডিয়ামের উইকেট ঢেকে ফেলা হয়েছিল। এরপর প্রায় পুরো মাঠ ঢেকে দেওয়া হয়েছে কাভারে।

ম্যাচে এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে কুশল মেন্ডিসের ১০২ ও উপুল থারাঙ্গার ৬৫ রানের সুবাদে ৩১১ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। শেষ ওভারে পরপর তিন বলে তিন উইকেট নিয়ে পঞ্চম বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক করেছেন তাসকিন আহমেদ।

এই ম্যাচে ভয়াবহ চাপের মুখে ছিল স্বাগতিক শ্রীলঙ্কা। আজ জিতে সিরিজে সমতা ফেরানোর মরিয়া চেষ্টাই করতেন লঙ্কান ক্রিকেটাররা। কারণ, ২০১৫ সালের ডিসেম্বর থেকে টেস্ট খেলুড়ে দলগুলোর বিপক্ষে একটিও ওয়ানডে সিরিজ জিততে পারেনি তারা। একে একে হেরেছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এবার বাংলাদেশের বিপক্ষেও সেই একই হতাশায় ডুবতে হতে পারে লঙ্কানদের।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451