মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সেনা অভিযানে ৪ জঙ্গির সবাই নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭
  • ২৬৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির জঙ্গি আস্তানায় অভিযানে চারজন জঙ্গির সবাই নিহত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। ওই অভিযানের সময় প্রচুর বিস্ফােরক উদ্ধার করা হয়।

সোমবার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে অভিযান বিষয়ে বিস্তারিত তুলে ধরে সেনাবাহিনী ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান। তবে অভিযান চলবে বলে জানান তিনি।

তিনি আরো জানান, দুজনের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে একজন নারী, একজন পুরুষ। শরীরে বোমা থাকায় অন্য দুজনের লাশ এখনি বের করা হচ্ছে না।

ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান জানান, ওই ভবনে আর কেউ জীবিত নেই। ভবনের বিভিন্ন স্থানে প্রচুর বিস্ফোরক থাকায় অভিযান চলবে।

তিনি বলেন, দুজনের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে একজন নারী, একজন পুরুষ। শরীরে বোমা থাকায় অন্য দুজনের লাশ এখনি বের করা হচ্ছে না।

ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান জানান, ওই ভবনে আর কেউ জীবিত নেই। ভবনের বিভিন্ন স্থানে প্রচুর বিস্ফোরক থাকায় অভিযান চলবে।

গত বৃহস্পতিবার আতিয়া মহলে নামের ভবনে ‘জঙ্গি’ আছে বলে জানায় আইন-শৃঙ্খলা বাহিনী। এরপর থেকেই ওই ভবন ঘিরে অভিযান চলে। অপারেশন টোয়াইলাইট নামে অভিযান চালায় সেনাবাহিনী।

এর আগে ভবনটির বাইরে বিস্ফোরণে দুই পুলিশসহ ছয়জন নিহত হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451