মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কলাপাড়ায় চারমাস যাবত সড়কের নির্মাণ কাজ বন্ধ”জনদুর্ভোগ চরমে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭
  • ২৮০ বার পড়া হয়েছে

অওরীর মাহামুদ ( পারভেজ)  কলাপাড়া প্রতিনিধি : দুই কিলোমিটার রাস্তার কাজ বন্ধ থাকায় মিঠাগঞ্জ ইউনিয়নের হাজার হাজার মানুষসহ অপর ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থায় চরম ভোগান্তি হচ্ছে। প্রায় চার মাস ধরে ওই নির্মাণ কাজ ঠিকাদার বন্ধ করে রেখেছেন। ইটের খোয়া ফেলে রাখায় যানবাহনও চলাচলে চরম ঝুকিতে রয়েছে। প্রায় সময় দুর্ঘটনায় পতিত হন মানুষ। পশ্চিম মধুখালী থেকে তেগাছিয়া মিরাবাড়ি পর্যন্ত অংশের এমন বেহাল দশায় মানুষ এখন ক্ষুব্ধ হয়ে আছেন।জানা গেছে, লালুয়া ইউপি থেকে নীলগঞ্জ ইউপি ভায়া মিঠাগঞ্জ নামের এই সড়কটির ছয় হাজার তিন শ’ ৫০ তম কিমি থেকে ১২ হাজার ৮৫০ তম কিমি পর্যন্ত অংশের নির্মাণ কাজ শুরু হয় ২০১৬ সালের জানুয়ারি মাসে। যা শেষ হওয়ার কথা একই বছরের নবেম্বর মাসে। তিনজন ঠিকাদার এ কাজটি শুরু করেন। যার মধ্যে দুই দিক থেকে দুই ঠিকাদার তাদের কাজ শেষ করেছেন। কিন্তু আট হাজার তিন শ’ ৫০ তম কিমি থেকে ১০ হাজার ৩৫০ তম কিমি পর্যন্ত অংশের কাজ এখন বন্ধ রয়েছে। কোথাও শুধু বালু দেয়া রয়েছে। আবার কোথাও খোয়া দেয়া হয়েছে। এবড়ো-থেবড়ো অবস্থায় পড়ে আছে।অভিযোগ রয়েছে এই অংশে মাটি মেশানো খোয়া দেয়া হয়েছে। তিন কোটি টাকারও বেশি ব্যয়-বরাদ্দে স্থানীয় সরকার প্রকৌশল দফতরের (এলজিইডি) অধীন এ সড়কটির নির্মাণ কাজ করা হচ্ছে। রাস্তার নির্মাণ কাজ অসমাপ্ত থাকায় স্থানীয় লোকজন এখন যোগাযোগে চরম ভোগান্তির কবলে পড়েছেন। তারা এলজিইডির স্থানীয় অফিসে কয়েক দফা অবহিত করেছেন কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদার কাজটি প্রায় চার মাস বন্ধ রেখেছেন। জনসাধারণ তাদের দুর্ভোগ লাঘবে প্রধান প্রকৌশলীর হস্তক্ষেপ কামনা করেছেন।
উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নান জানান, শীঘ্রই কাজটি শুরু করা হচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451