শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নোয়াখালীর গ্রামের বাড়িতে বাবার পাশে চিরনিদ্রায় শায়িত হলেন পুলিশ পরিদর্শক মনিরুল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৭ মার্চ, ২০১৭
  • ২৬৪ বার পড়া হয়েছে

 

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর গ্রামের

বাড়িতে বাবার পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন সিলেটে বোমা

বিস্ফোরণে নিহত জালালাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল

ইসলাম। সোমবার নোয়াখালী সদর উপজেলার পূর্ব এওজবালিয়া গ্রামের

মন্নাননগরের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে বাবা ডা. নুরুল ইসলামের

কবরের পাশে তাকে দাফন করা হয়। পরিবারের সদস্যরা, আত্মীয়-স্বজন,

সহকর্মী, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, জেলা-উপজেলা প্রশাসনের

কর্মকর্তা, জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় ইউনিয়ন

পরিষদের লোকজনসহ সর্বস্তরের মানুষ তার নামাজে জানাজায় অংশ নেন।

এসময় অনেকের মধ্যে নোয়াখালীর পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, সদর উপজেলা

পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা

(ইউএনও) নুরুল ইসলাম ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস

জাহের উপস্থিত ছিলেন। শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমা

উপজেলার শিববাড়ি এলাকার আতিয়া মহল নামে এক বাড়ির পাশে পবামা

বিস্ফোরণে মনিরুলসহ ছয়জনের মৃত্যু হয়। শুক্রবার থেকে ওই বাড়িতে

জঙ্গিবিরোধী অভিযান চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451