বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

রাধাগোবিন্দ মন্দিরের পুরোহিত হত্যা প্রচেষ্টা মামলা ডিবিতে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৪ জুলাই, ২০১৬
  • ৩৮০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর রাধাগোবিন্দ মন্দিরের পুরোহিত ভবসিন্ধু বরকে (৪৮) কুপিয়ে হত্যা চেষ্টা মামলার তদন্তভার পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।

এদিকে, এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

তারা হলেন, সদর উপজেলার ওয়ারিয়া গ্রামের আব্দুল বারীর ছেলে নুর বাছাড় ও ধুলিহর গ্রামের জাহিদুর রহমান বিশ্বাস।

রোববার (৩ জুলাই) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।

এছাড়া এ ঘটনায় ধুলিহর গ্রামের শহীদুল ইসলাম ও একই গ্রামের আলমগীর নামে আরও দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তবে দু’দিন পেরিয়ে গেলেও তাদের গ্রেফতার দেখানো হয়নি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, হত্যা প্রচেষ্টা মামলার তদন্তভার রোববার ডিবিতে হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরা ডিবি পুলিশের ওসি এনামুল হক জানান, ইতোমধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া প্রথমদিনই দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

২ জুলাই ভোর ৪টার দিকে ৭-৮ জন দুর্বৃত্ত পুরোহিত ভবসিন্ধু বরকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় পাঠানো হয়।

ওইদিন রাতেই মন্দির কমিটির সভাপতি রাম প্রসাদ সাধু খাঁ বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় ৭-৮ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451