বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সন্ত্রাসী হামলায় নিহতদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৪ জুলাই, ২০১৬
  • ৩৬০ বার পড়া হয়েছে

ঢাকা : গুলশানে আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় নিহতদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিহতদের স্মরণে দুই দিনের রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিন সোমবার সকাল ১০টায় ঢাকার আর্মি স্টেডিয়ামে শ্রদ্ধা নিবেদনের এই আনুষ্ঠানিকতা হয়।

প্রধানমন্ত্রী পায়ে হেঁটে শ্রদ্ধা নিবেদন মঞ্চে গিয়ে ফুল দেন এবং কিছু সময় সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন।

ভুটান সফরত রাষ্ট্রপতি আবদুল হামিদের পক্ষ থেকে নিহতদের কফিনে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী আর্মি স্টেডিয়ামে উপস্থিত নিহতদের স্বজনদের সমবেদনা জানান।

মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনীর প্রধান এবং উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর ঢাকায় বিদেশি রাষ্ট্রদূত ও বিশিষ্টজনরা নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

দুপুর ১২টা পর্যন্ত নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনে অংশ নিতে পারবেন সর্বস্তরের নাগরিকরাও।

গত শুক্রবার রাতে গুলশান হলি আর্টিসান রেস্টুরেন্টে হামলা চালায় একদল সন্ত্রাসী, যাতে দেশি বিদেশি নাগরিকসহ জিম্মি হন অন্তত ৩৩ জন ।

ঘটনার প্রায় ১২ ঘণ্টা পর শনিবার সকালে কমান্ডো অভিযান চালিয়ে ওই নেস্টুরেন্টের নিয়ন্ত্রণ নেয় নিরাপত্তা বাহিনির সদস্যরা। অভিযানে ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়। পরে রেস্টুরেন্টে তল্লাশি চালিয়ে ২০ জনের মৃতদেহ উদ্ধারকরা হয়।

নিহতদের মধ্যে নয়জন ইতালি, সাতজন জাপান ও একজন ভারতের নাগরিক। বাকি তিনজন বাংলাদেশি, যাদের একজন বাংলাদেশি বংশোদ্ভুদ যুক্তরাষ্ট্রের নাগরিক।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451