রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

পার্বতীপুরে আদিবাসী সাঁওতালদের বাহা উৎসব অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭
  • ৪৬০ বার পড়া হয়েছে

 

আব্দুল্লাহ আল মামুন,পার্বতীপুর (দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুর পার্বতীপুরের আদিবাসী সাঁওতালদের বাহা উৎসব অনুষ্ঠিত হয়। উপজেলার

চন্ডিপুর ইউনিয়নের আদিবাসীপল্লীর বারকোনা ফুটবল মাঠে ২৩ মার্চ শুরু হওয়া দু’দিন

ব্যাপী বৃহত্তম উৎসব বাহার উদ্বোধন করেন উদযাপন কমিটির আহবায়ক বাসন্তি মুরমু।

অনুষ্ঠানে জাতীয় আদিবাসী  পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে এসময়

উপস্থিত ছিলেন, নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন, গ্রাম

বিকাশ কেন্দ্রের পরিচালক মোয়াজ্জেম হোসেন, ওয়ার্কাস পাটির নেতা হবিবর রহমান,

মোশাররফ হোসেন প্রমুখ।

আদিবাসী পরিষদের সভাপতি বলেন, আমরা সাঁওতালরা সমতলে বসবাসকারী বৃহত্তম

আদিবাসী জাতি।  আমাদের দ্বিতীয় বৃহত্তম উৎসব বাহা। যা পুজা অর্চনার মধ্যদিয়ে

পালিত হয় বসন্ত ঋতুতে । এই ঋতুতে  প্রকৃতিতে নতুন প্রনের সঞ্চার হয়। আমাদের

বিশ^াস মতে ঋতুভেদে  প্রকৃতির বিচিত্র সাজের সাথে নিবিড়ভাবে মিশে আছে

আমাদের জীবন ও সাংস্কৃতি। অনুষ্ঠানে আদিবাসী শিশু কিশোরদের সাংস্কৃতিক

প্রতিযোগীতা অংশ গ্রহনকারীদের পুরুষ্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে আদিবাসীরা তাদের নিজস্ব পোষাকে ঢাক ঢোল মাদুলি বাজিয়ে উৎসবে

অংশগ্রহণ করেন।  এতে প্রধান আকর্ষন হিসেবে ছিলেন ভারতের জনপ্রিয় সাঁওতাল ও

বাউল লোকসঙ্গীত শিল্পী রথীন কিস্কুর নেতৃত্বে ৭ সদস্যের একটি সাংস্কৃতিক দল।

বাহা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রামের হাজারো আদিবাসীদের আগমনে মিলন

মেলায় পরিনত হয় উৎসব প্রঙ্গন। দুদিন ব্যাপি শুরু হওয়া বাহা উৎসব বৃহস্পতিবার শুরু হয়ে

শুক্রবার শেষ হয়ে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451