বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভালুকায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে নিহত ১০ ,নিহতের পরিবার পাবেন ২৫ হাজার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭
  • ৪৫৭ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম, ঢাকা ঃ

ময়মনসিংহের ভালুকায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা করে দেবে জেলাপ্রশাসন। এ ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।শুক্রবার ভোররাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহেরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে শিশু ও নারীসহ ১০ জন নিহত হন। আহত বেশ ক’জন।পরে ফায়ার সার্ভিস ঘটানস্থলে এসে উদ্ধার করেন। নিহতদের মধ্যে একই পরিবারের ৫ সদস্য রয়েছে।তারা হলেন- তারাকান্দা উপজেলার আজিজুল ইসলাম, তার স্ত্রী রেজিয়া বেগম এবং  তাদের ৩ সন্তান মেহেদী হাসান, নয়ন,  ও সিজান।অন্যরা হলেন, শেরপুরের সিরাজুল ইসলাম, শাহজাহান হোসেন, আব্দুল কদ্দুস, মো. সেলিম। বাকী একজনের নাম-পরিচয় জানা যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, সিমেন্ট নিয়ে ট্রাকটি জামালপুর যাচ্ছিল। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার চালায়। ঘটনাস্থলেই ৯ জন মারা যান। অন্যজন হাসপাতালে মারা যান। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451