বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

যমুনা ব্যাংক কর্মকর্তা আরিফা হত্যা : সাবেক স্বামী গ্রেপ্তার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭
  • ৫০৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

রাজধানীতে যমুনা ব্যাংকের কর্মকর্তা আরিফুন্নেসা আরিফা হত্যা মামলার একমাত্র আসামি  সাবেক স্বামী ফখরুল ইসলাম রবিনকে গ্রেপ্তার করেছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

আজ শুক্রবার সকালে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার একটি বাড়ি থেকে রবিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবির একটি দল।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) ইউসুফ আলী বলেন, গ্রেপ্তারের পর সকালেই আসামি রবিনকে নিয়ে ঢাকায় রওনা হয়েছে ডিএমপির একটি বিশেষ দল। আজ দুপুর ২টায় রবিনকে ডিএমপির সেন্টারে হাজির করে এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আরিফুন্নেসা আরিফাকে ধানমণ্ডিতে নিজ বাসার সামনে কুপিয়ে জখম করা হয়। পরে হাসপাতালে তিনি মারা যান।

ঘটনার কয়েক মিনিট আগেই আরিফাকে তাঁর সাবেক স্বামী ফখরুল ইসলাম রবিনের সঙ্গে দুটি ব্যাগ হাতে নিয়ে বাসার দিকে ঢুকতে দেখা গিয়েছিল। ওই ভবনের সিসিটিভি ফুটেজে এ চিত্র ধরা পড়ে।

আরিফা তাঁর সাবেক স্বামীর বিরুদ্ধে উত্ত্যক্ত করার অভিযোগ করে আসছিলেন। তাঁর সঙ্গে রবিনের বিচ্ছেদ হয়েছিল।

ফখরুলের বিরুদ্ধে মাস ছয়েক আগে কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিল আরিফার পরিবার। এর পর থেকেই রবিন ছিলেন পলাতক।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451